ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’ ফ্রান্স কি স্পেনকে ভয় পাচ্ছে? ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী ‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী কক্সবাজারসহ ৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা, ১৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা জেলার ৭১ টি ইউনিয়ের মধ্যে ৬৯ টি ক্ষতিগ্রস্ত : মৃতের সংখ্যা ৩০ দূর্গত এলাকায় সুপেয় পানি ও খাবারের সংকট উখিয়ার হলদিয়ায় দোকান থেকে মোটরসাইকেল চুরি, সন্ধানদাতার জন্য পুরস্কারের ঘোষণা ঈদগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিখোঁজের ২২ ঘন্টা পর চকরিয়ার কৈয়ারবিলের সেই কিশোরের মরদেহ উদ্ধার সেমিফাইনালের পরিসংখ্যানে বিস্ময়! আর্জেন্টিনার ৭ বিভাগেই এক নাম—মেসি রামুর কচ্ছপিয়ায় স্রোতে ভেসে গিয়ে একজনের প্রাণহানি দুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ

মনোনয়ন বৈধ ঘোষণার পর সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড চাইলেন সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদগ্রীব, উন্মুখ হয়ে আছে, সে জিনিসটি আমাদের বহাল রাখতে হবে। নির্বাচনের মাঠে সবার জন্য সমান প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, নির্বাচন কমিশন ও সরকার এবং রাজনৈতিক দল সমুহ ও জনগণ সবাইকে মিলে।’

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে কক্সবাজার-১ আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে অংশগ্রহণ শেষে তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ‘ জনগণকেই এবার মুখ্য ভূমিকা পালন করতে হবে, এবার যেহেতু মুক্ত স্বাধীন পরিবেশে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও সহায়ক ভূমিকায় থাকতে হবে।’

এর আগে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। কক্সবাজার-১ আসনে ৫ প্রার্থী মনোনয়ন জমা দিলেও সাইফুল ইসলাম (স্বতন্ত্র) ও ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছরওয়ার আলম কুতুবীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

সালাহউদ্দিন ছাড়াও মনোনয়ন বৈধ ঘোষিত অপর ২ প্রার্থী হলেন আব্দুল্লাহ আল ফারুখ ( বাংলাদেশ জামায়াতে ইসলামী) ও মোহাম্মদ আবদুল কাদের (গণঅধিকার পরিষদ)।

দুপুরে ঢাকা থেকে বিমানযোগে  কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর সালাহউদ্দিন, দৈনিক আমার দেশের কক্সবাজার প্রতিনিধি আনছার হোসেনের কনিষ্ঠ পুত্র সদ্য প্রয়াত রিতাজ হোসেনের কবর জেয়ারত করেন।

প্রেস সচিব ছাফওয়ানুল করিম জানিয়েছেন, আজ রাতে পেকুয়ায় অবস্থানের পর আগামীকাল সন্ধ্যায় বিমানযোগে সালাহউদ্দিন আহমদের ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

মনোনয়ন বৈধ ঘোষণার পর সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড চাইলেন সালাহউদ্দিন

আপডেট সময় : ০৭:৫২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬