ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে বিদ্যুৎ সরবরাহ বন্ধ : কখন চালু হবে? সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর, ব্যর্থতায় কঠোর ব্যবস্থার হুশিয়ারি পেকুয়ায় এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি আল-আরাফাহ ইসলামী ব্যাংক গ্রাহকদের কোটি টাকা লুট, ক্ষোভে উত্তাল উখিয়ার পালংখালী উচ্চতর প্রশিক্ষণে কক্সবাজারের জনপ্রিয় দন্ত চিকিৎসক ডা. মহিবুর রহমান তৌহিদের থাইল্যান্ড যাত্রা গ্যালারি মাতিয়ে মাঠে জয়ের গল্প লিখল টেকনাফ চকরিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার কক্সবাজারের রামুতে ২ কোটি টাকার ইয়াবাসহ আটক ১ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ অনিয়মের অভিযোগ তদন্তে রবিবার কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনে আসছে তদন্ত টিম জেলা পরিষদে লামা উপজেলার প্রতিনিধি না থাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যার মর্মান্তিক মৃত্যু আজ থেকে সারাদেশে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ বাংলাদেশি, ২৪ জনই সিলেটের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম    

খালেদা জিয়ার স্মৃতিচিহ্ন এবং একটি চেয়ার

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া আজ পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। এই বছরে আমার পিতা উখিয়া কলেজের শিক্ষক মরহুম মো. ইকবালও চলে গেছেন না ফেরার দেশে। আব্বুকে ছোটবেলা থেকে দেখেছি তিনি খালেদা জিয়ার পরমভক্ত ছিলেন।

১৯৯৯ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী হিসেবে উখিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় এসেছিলেন প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। আমার বয়স তখন চার,মায়ের কাছে শুনেছি আব্বু এক রাতের মধ্যেই দুই পাশে ধানের শীষের প্রতিকৃতি দিয়ে একটি কাঠের চেয়ার তৈরি করেছিলেন এবং সেখানেই খালেদা জিয়া বসেছিলেন।

এরপর ২০০৫, ২০১২ এ আরো দুইবার উখিয়ার জনসভায় তিনি একই চেয়ারে আসন অলংকৃত করেন,সম্ভবতএটি ২০১২ সালের ছবি যেখানে সাবেক সংসদ সদস্য শ্রদ্ধাভাজন শাহজাহান চৌধুরী’ও আছেন। শুনেছি এই চেয়ারে তারেক রহমানও দুইবার বসেছেন।

পুনশ্চঃ কোন উদ্দেশ্য নিয়ে লেখা লিখছিনা এবং আমি কোন রাজনৈতিক ব্যক্তি নই। ঐতিহাসিক কারণে লিখলাম।

২৬ বছর পরও চেয়ারটি এখনো আগের মত আছে, অথচ আব্বু নেই আর আজ থেকে আপোষহীন নেত্রী খালেদা জিয়াও ইতিহাস হয়ে গেলেন.. রাব্বুলামীন অন্তত অসীম পরকালে তাদের ভালো রাখুন, আমিন।

টিটিএনের নির্বাহী সম্পাদক ইফতিয়াজ নুর নিশানের ফেসবুক টাইমলাইন থেকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে বিদ্যুৎ সরবরাহ বন্ধ : কখন চালু হবে?

খালেদা জিয়ার স্মৃতিচিহ্ন এবং একটি চেয়ার

আপডেট সময় : ০১:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫