ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম নিখোঁজের তিন দিন পর চট্টগ্রামের দুই বাসা থেকে উদ্ধার ৩ স্কুলছাত্রী বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান পেশকার পাড়ার মৎস্য ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক আর নেই, বাদ আছর জানাজা আজ বিশ্ব হাত ধোয়া দিবস শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম

শহীদ হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও ভারতীয় গুপ্তচর অপসারণের দাবি

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার, নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমে থাকা ভারতীয় গুপ্তচরদের চিহ্নিত করে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠন ‘মঞ্চ ২৪’।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির প্রতিনিধি ফাহিম ফারুকী।

এ সময় তিনি শহীদ হাদির হত্যার বিচারের দাবিতে চলমান ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। অন্তর্বর্তীকালীন সরকার শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়ে যে নমনীয় অবস্থান নিয়েছে, তা শহীদ আবু সাঈদ ও ওয়াসিম মুগ্ধের চেতনার পরিপন্থি।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেরণা ছিলেন শহীদ হাদি। আধিপত্যবাদবিরোধী সংগ্রামে তার ভূমিকার কারণেই তিনি দেশি-বিদেশি ষড়যন্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হন। ‘দিল্লির তালিকায় নাম ওঠার পর পরিকল্পনা বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ’ এমন অভিযোগও করেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকার নেতৃবৃন্দের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে ফাহিম ফারুকী বলেন, যে সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, সে সরকার যদি বিচারেও ব্যর্থ হয়—তাহলে তা হবে ভয়ংকর বার্তা। এতে অপরাধী চক্র আরও বেপরোয়া হয়ে উঠবে।

তিনি দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে ৮ থেকে ২৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন হওয়ার নজির রয়েছে। সুতরাং আন্তরিকতা থাকলে জানুয়ারির মধ্যেই শহীদ হাদির হত্যার বিচার শেষ করা সম্ভব।

ফাহিম ফারুকী আরও বলেন, খুনি ফয়সাল এই হত্যাকাণ্ডের সবচেয়ে ছোট অংশ। তাকে গ্রেপ্তার করা হলে পুরো চক্র উন্মোচিত হবে। কিন্তু সরকার এখনো তাকে ফেরত আনার বিষয়ে নিশ্চিত আশ্বাস দিতে পারছে না—যা সরকারের সীমাবদ্ধতা স্পষ্ট করে।

গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমে ভারতীয় প্রভাবের অভিযোগ তুলে তিনি বলেন, এখনো সামরিক গোয়েন্দা ও বিভিন্ন গণমাধ্যমে ভারতীয় অ্যাজেন্ডা বাস্তবায়নকারী চক্র সক্রিয় রয়েছে, যা দেশের স্বাধীনতা ও সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি। সংবাদ সম্মেলনে রেমিট্যান্স বন্ধের সম্ভাব্য কর্মসূচির কথাও জানান তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে ফাহিম ফারুকী বলেন, সরকার যদি বিচার প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি না দেখায়, তবে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনা করে এক সপ্তাহের জন্য রেমিট্যান্স বন্ধের আহ্বান জানানো হবে।

১. শহীদ শরিফ ওসমান হাদির মূল খুনি ও সহযোগী চক্রকে অবিলম্বে গ্রেপ্তার করে ২৫ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে।

২. নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থার কাঠামোগত সংস্কার এবং সেখানে থাকা সব ভারতীয় গুপ্তচরকে চিহ্নিত করতে হবে।

৩. গণমাধ্যমে লুকিয়ে থাকা দেশবিরোধী ও বিদেশি অ্যাজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে।

৪. বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট পুনর্মূল্যায়ন ও বাতিল, এবং ভারত খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।

সংবাদ সম্মেলনের শেষ দিকে ফাহিম ফারুকী বলেন, ইনসাফ ছাড়া কোনো কূটনৈতিক সম্পর্ক মেনে নেওয়া হবে না। যতক্ষণ না খুনি ফয়সালকে কারাগারে দেখা যাবে, ততক্ষণ আন্দোলন চলবে। আজ বিকেল ২টায় শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে মঞ্চ–২৪ একাত্মতা পোষণ করে অংশগ্রহণ করার ঘোষণাও দেন তিনি।

সূত্র:ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫

শহীদ হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও ভারতীয় গুপ্তচর অপসারণের দাবি

আপডেট সময় : ০১:৩১:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫