ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম নিখোঁজের তিন দিন পর চট্টগ্রামের দুই বাসা থেকে উদ্ধার ৩ স্কুলছাত্রী বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান পেশকার পাড়ার মৎস্য ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক আর নেই, বাদ আছর জানাজা আজ বিশ্ব হাত ধোয়া দিবস শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক

এক দিনের মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান: ডিজি

আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর অন্যান্য বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর বিএনপি নেতা তারেক রহমানের এনআইডি পেতে ‘সর্বোচ্চ একদিন লাগবে’ বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনের নিচ তলায় নিবন্ধন কেন্দ্রে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, “ফিঙ্গার দেওয়ার পর থেকে সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান। তবে সঠিক সময় আগ থেকে বলার সুযোগ নাই।”

২০০৭ সালে বাংলাদেশে যখন ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়, তারেক রহমান তখন কারাগারে। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালতের জামিনে মুক্তি পেয়ে সেদিনই তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে লন্ডনে চলে যান। শুরু হয় নির্বাসিত জীবন।

এরপর সাড়ে ১৭ বছর তার দেশে ফেরা হয়নি। ফলে জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড- কোনোটিই তিনি পাননি।

এদিকে কয়েক মাস আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। প্রার্থী হওয়ার জন্য তাকে অবশ্যই ভোটার তালিকাভুক্ত হতে হবে। গত বৃহস্পতিবার দেশে ফিরে শনিবার তিনি সেই কাজ সারতে নির্বাচন কমিশনে যাবেন।
হুমায়ুন কবীর বলেন, “ভোটার হতে গেলে যে তথ্যগুলো দিতে হয়, ওগুলো দিয়ে আবেদন করার পরে এখানে কী করি? আমরা ছবি নিই, আমরা আইরিশ নিই এবং আমরা আপনার হচ্ছে বায়োমেট্রিক্স নেই।

“নেওয়ার পরে ওনার তথ্যগুলো অনুমোদন হয়ে গেলে এটা আপলোড করা হয়। আপলোড করার পরে ওইটা আমাদের ডেটাবেজে, মানে নম্বরটা জেনারেট করতে বেশ খানিকটা সময় লাগে।”

তিনি বলেন, “এই সময়টা কতটুকু, এটা কিন্তু একদম নিশ্চিত করে বলা যায় না। এজন্য আমি বলছি যে এটা ঠিক এক্সাক্টলি বলতে পারব না। ধরেন এটা ৫ ঘণ্টা, ৭ ঘণ্টা, ১০ ঘণ্টা কারো কারো ক্ষেত্রে আরো বেশি লাগে, আবার কারো কারো ক্ষেত্রে একটু কম লাগে।

“তো ওইটা যত দ্রুত জেনারেট হয়ে যায়, এটার কিন্তু আমাদের কোনো হিউম্যান হাত নেই, এটা কিন্তু সফটওয়্যারে হয়। তো ওইটা হয়ে যাওয়ার পরে ওই নম্বাটা সংশ্লিষ্ট করে আপনার এনআইডিটা জেনারেট হয়ে যায়।”

ভোটার তালিকাভুক্ত হয়ে জাতীয় পরিচয়পত্রও (এনআইডি) সংগ্রহ করার কথা রয়েছে তারেক রহমানের। সেজন্যও সবধরনের প্রস্তুতি সেরেছে এনআইডি উইং।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় শেষ হচ্ছে ২৯ ডিসেম্বর। ইতোমধ্যে বগুড়া-৬ আসনে তারেক রহমানের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমার সময় তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর ২২ ডিসেম্বর সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সেদিন বলেছিলেন, দেশে ফেরার পর ২৭ ডিসেম্বর ভোটার ও এনআইডি সংক্রান্ত কাজ করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সূত্র:বিডিনিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ

এক দিনের মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান: ডিজি

আপডেট সময় : ১২:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫