ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনার নীল-সাদা রঙে রাঙল টেকনাফ যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় কক্সবাজারের সন্তান শামীমুর রহমান ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি ২৪ ঘন্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু: এলাকায় শোকের ছায়া কক্সবাজারে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি, দাবদাহে বিপর্যস্ত জনজীবন মহেশখালীতে মাছ ধরার সময় হিটস্ট্রোকে জেলের মৃত্যু সেন্টমার্টিনে বিশাল অজগর ! উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার বিশ্ব পরিবেশ দিবস আজ উখিয়ার আলোচিত ‘মা’ হত্যাকান্ডে ন্যায়বিচার চাওয়া স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর: চকরিয়া-পেকুয়ায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় ভাষণ দেবেন পিকআপভর্তি চোলাই মদ জব্দ, আটক ৫ ৩৬ বছরে পদার্পণ করলো দৈনিক কক্সবাজার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা: সম্পাদক- আজিজ বড় বাজারে হাত বাড়ালেই মিলছে ইয়াবা,ফেনসিডিলসহ কয়েক প্রকার মাদক:নেপথ্যে “কিং”!

শহীদ ওসমান হাদির নামে কক্সবাজারে যমজ নবজাতকের নাম রাখলেন জামায়াতের কর্মী

শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতিকে ঘিরে আবেগঘন এক নামকরণের ঘটনা ঘটেছে কক্সবাজারে। সদ্য জন্ম নেওয়া যমজ দুই নবজাতকের নাম রাখা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির নামানুসারে।

রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান।

যমজ শিশুদের বাবা জহুর আলম কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার শহর শাখার ৪ নম্বর ওয়ার্ডের অর্থসম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আমিনুল ইসলাম হাসান জানান, দীর্ঘদিনের পরিচিত ও স্নেহের কর্মী জহুর আলম মহান আল্লাহর অশেষ রহমতে একসঙ্গে দুই পুত্রসন্তানের বাবা হয়েছেন।

মা–বাবার সম্মতি নিয়ে শহীদ ওসমান হাদির স্মরণে শিশুদের নামকরণ করা হয়েছে। তিনি বলেন, যমজ শিশুদের একজনের নাম রাখা হয়েছে পুরোনাম হাসান ওসমান, অন্যজনের নাম হোসাইন হাদি।

নামকরণকে সৌভাগ্যের বলে উল্লেখ করে আমিনুল ইসলাম হাসান বলেন,‘আধিপত্যবাদবিরোধী বিপ্লবের শহীদ এক বীরের নামে দুই মানবসন্তান সমাজে পরিচিত হবে—এটি আমাদের কাছে গর্ব ও অনুপ্রেরণার বিষয়।’

নবজাতকদের বাবা জহুর আলম বলেন, ‘শহীদ হাদি শুধু একজন মানুষ নন, তিনি একটি ইতিহাস। আমরা তাঁকে কখনো ভুলব না।
তাঁর নামে আমার সন্তানদের পরিচয় দিতে পারাটা আমার জীবনের বড় গর্ব।’

উল্লেখ্য, গত শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন তাঁর বড় ভাই আবু বকর সিদ্দিক। এটিকে দেশের স্মরণকালের বৃহত্তম জানাজাগুলোর একটি হিসেবে বলা হচ্ছে।
এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স–কালভার্ট সড়কে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদির মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থেকে ছয় দিন পর গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তাঁর মরদেহ দেশে আনা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শহীদ ওসমান হাদির নামে কক্সবাজারে যমজ নবজাতকের নাম রাখলেন জামায়াতের কর্মী

আপডেট সময় : ১১:১১:০১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫