ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ কিলোমিটার বেগের কালবৈশাখী,২০ ঘন্টায় ২ বার তান্ডব কক্সবাজারে বন মামলার আসামি ইউপি সদস্যকে ধরতে গিয়ে বাড়ি থেকে কারেন্ট জাল উদ্ধার স্কুলছাত্রীর গলায় ছুরি ধরে অপহরণ ও ধর্ষণ, যুবক গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা: ঢাকায় আটক চকরিয়ার আবু তৈয়ব পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়া দেয়া বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে স্মারকলিপি তামাক ছেড়ে বাদাম চাষে ঝুঁকছে চকরিয়ার কৃষকেরা: হচ্ছে লাভবান ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ: নিষেধাজ্ঞা বাস্তবায়নে সভা সংসদে এমপি কাজলের প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী- হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে কোনো সংশোধনী ছাড়াই সংসদে ৮ বিল পাস পেশায় রাজমিস্ত্রি তিনি, এএসপি পরিচয়ে করেন প্রেম ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ভেঙে দেওয়া হলো বুলবুলের পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাগর ট্রলার জেলে সবই আছে, নেই শুধু তেল চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ স্বাস্থ্য খাতে অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে হামে শিশুদের মৃত্যু: রিজভী

শহীদ হাদির মৃ’ত্যু নিয়ে আপত্তিকর পোস্ট: টেকনাফ ও মহেশখালীতে গ্রেফতার ২

শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তি কর ও উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে টেকনাফ ও মহেশখালীতে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ছাত্রলীগ নেতা ইয়াহিয়া খান
তার ফেসবুক প্রোফাইলে শহীদ হাদির মৃত্যু নিয়ে ‘OUT’ লিখে পোস্ট করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশট অনুযায়ী, ইয়াহিয়া খান
অন্য একটি পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জাতীয় কবি ও বরেণ্য ব্যক্তিদের পাশে শহীদ হাদির কবর দেয়া নিয়ে আপত্তি তোলেন। এছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি ধারাবাহিকভাবে বর্তমান সরকার ও জুলাই অভ্যুত্থানের নেতাদের লক্ষ্য করে নানান উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলেন বলে জানান টেকনাফের জুলাই যোদ্ধারা। রাত আটটার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দূর্জয় বিশ্বাস। তিনি বলেন, রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে ।

অন্য দিকে শহীদ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে মহেশখালী তে নুরুল আব্বাস নামের এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।

কুতুবজোম ইউনিয়নের দৈলার পাড়ায় অভিযান চালিয়ে মহেশখালী থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত নুরুল আব্বাস কুতুবজোম ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দৈলারপাড়া এলাকার আবুল কালামের পুত্র।

তার বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ নিয়ে শহীদ হাদির মৃত্যুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের দায়ে জেলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৩৫ কিলোমিটার বেগের কালবৈশাখী,২০ ঘন্টায় ২ বার তান্ডব কক্সবাজারে

শহীদ হাদির মৃ’ত্যু নিয়ে আপত্তিকর পোস্ট: টেকনাফ ও মহেশখালীতে গ্রেফতার ২

আপডেট সময় : ০১:০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫