ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গলায় চানাচুর আঁটকে শিশু আবিদের মৃত্যু উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক অভিযান: ৫ লাখ ৭২ হাজার ইয়াবাসহ আটক ১ ফুটবল বিশ্বকাপ: হিসাব–নিকাশে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে কারা বিশ্ব পরিবেশ দিবসেই মহেশখালীতে পুড়ছে প্যারাবন: নির্বিকার বনবিভাগ ও প্রশাসন প্রায় সাত বছর পর রূপালী পর্দায় সিনেমা দেখার সুযোগ পেল কক্সবাজারের মানুষ, আধুনিক সিনেমা হলের দাবি রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক, উখিয়া ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আর্জেন্টিনার নীল-সাদা রঙে রাঙল টেকনাফ যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় কক্সবাজারের সন্তান শামীমুর রহমান ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি ২৪ ঘন্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু: এলাকায় শোকের ছায়া কক্সবাজারে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি, দাবদাহে বিপর্যস্ত জনজীবন মহেশখালীতে মাছ ধরার সময় হিটস্ট্রোকে জেলের মৃত্যু সেন্টমার্টিনে বিশাল অজগর ! উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার বিশ্ব পরিবেশ দিবস আজ

শহীদ হাদির জন্যে সমুদ্র শহরের মসজিদে মসজিদে দোয়া মাহফিল, বিক্ষোভ

  • আহসানুল হক
  • আপডেট সময় : ০১:৩২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • 474

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শুক্রবার সমুদ্র শহরের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। জুমার নামাজ শেষে মুসল্লিদের অংশগ্রহণে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিটি মসজিদে হাজার হাজার মুসল্লিদের সমাগম দেখায় গেছে শহরজুড়ে। এসময় কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই। ওসমান হাদী এবং তার শোকাহত পরিবারের জন্য সকলে দোয়া করেন।

জুম্মার নামাজের পরে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য মঞ্চের ব্যানারে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গুণগাছ তলা এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী আয়োজিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার রাজনৈতিক ভূমিকা ও আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরেন।

সমাবেশে বক্তারা দাবি করেন, ভারতের আগ্রাসন এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার কারণেই শরীফ ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা বলেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে আপসহীন অবস্থান গ্রহণ করেছিলেন। এই অবস্থান তাকে বিভিন্ন গোষ্ঠীর রোষানলে ফেলেছিল।

বক্তারা আরও বলেন, শরীফ ওসমান হাদী ছিলেন সাহসী ও স্পষ্টভাষী।তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে কখনো নীরব থাকেননি। তার মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি রাজনৈতিক দমন–পীড়নের অংশ বলেও তারা অভিযোগ করেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। পাশাপাশি তারা বলেন, শরীফ ওসমান হাদীর আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীদের অনুপ্রেরণা হয়ে থাকবে। তার দেখানো পথে ঐক্যবদ্ধ আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গলায় চানাচুর আঁটকে শিশু আবিদের মৃত্যু

শহীদ হাদির জন্যে সমুদ্র শহরের মসজিদে মসজিদে দোয়া মাহফিল, বিক্ষোভ

আপডেট সময় : ০১:৩২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫