ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই হামলা-মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতেই প্রথম আলো অফিসে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত সংবাদকর্মীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নেতৃত্বে স্বল্প সময়ের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেন পত্রিকাটির সংবাদকর্মীরা।

এসময় দ্রুত সময়ের মধ্যে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি তোলেন তারা।‌

পত্রিকাটির ইতিহাসে প্রথমবারের মতো এত কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে বলে দাবি করেন এর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।

এদিকে ঢাকায় দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে ভাঙচুর, আগুন এবং সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্তার ঘটনাসহ সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডকে দৃঢ় ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়েছে সরকার।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার এক ফেসবুক পোস্টে বলা হয়, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সব নাগরিককে আহবান জানানো হচ্ছে—কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সব প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন।

আমরা সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই।

এর আগে, একই দিন দৈনিক প্রথম আলো ও ডেইল স্টার সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা। সম্পাদকদ্বয়কে তিনি বলেন, আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে। পাশাপাশি খুব শিগগিরই তাদের সঙ্গে সাক্ষাৎ হবে এমন ইঙ্গিতও দেন প্রধান উপদেষ্টা।

গতকাল রাতে দৈনিক প্রথম আলো ও ডেইল স্টারের অফিসে হামলা ও ভাঙচুরের পর আগুন দেয়ার ঘটনা ঘটে।

সূত্র : একাত্তর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই হামলা-মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা

আপডেট সময় : ০৫:১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫