ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা শাহাদাত হোসাইনের পানির বোতল ভেবে এসিড পান, রামুতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পেকুয়ায় মাছের প্রজেক্ট দখলের চেষ্টা : অস্ত্রসহ দুজন আটক প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আগেই দ্বিতীয় বিয়ে, সরকারি অফিসকে আবাস বানানোর অভিযোগ শাহাদাতের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তাহসান- রোহিঙ্গা তরুণদের পাশে থাকা ও বৈশ্বিক সহায়তার আহ্বান কক্সবাজারে এসে ১০ পদের রাখাইন-বার্মিজ খাবার খেলেন তাহসান খান কক্সবাজারে বিজিবি’র অভিযানে ২ জন আটক, ৭২ হাজার ইয়াবা ও ১৫ লিটার মদ উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জার্মানির সমর্থক: জানালেন ছেলে বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহীম ​ উন্মাদনারও বাস্তবতা আছে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোর চায় চীন হেরোইন ম্যানেজ হয়ে আটা-ময়দা হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে মাদকবিরোধী র‍্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক হিন্দুরা মন্দিরে মূর্তি বানাবে, মুসলমানরা মসজিদ বানাবে—সমস্যা কোথায়?’

‘বার্মা নীতি’ নিয়ে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য সম্মেলনে আমন্ত্রণ পেলেন সুজা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন’কে যুক্তরাষ্ট্রের ‘বার্মা নীতি’ নিয়ে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য একটি সম্মেলনের বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

বার্মা রিসার্চ ইনস্টিটিউট (বিআরআই) এর আয়োজনে এই সম্মেলনের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘ যুক্তরাষ্ট্রের বার্মা নীতি : সুযোগ ও চ্যালেঞ্জ। ‘

সামরিক জান্তা নিয়ন্ত্রিত স্টেট সিকিউরিটি অ্যান্ড পিস কমিশনের মাধ্যমে মিয়ানমারে অস্থিতিশীলতা, ক্রমবর্ধমান সহিংসতা, ব্যাপক বাস্তুচ্যুতি ও মানবিক সংকটের অবনতির পরও আসন্ন ২৮ ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে এই সম্মেলনে আলোচনায় অংশ নিবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত বক্তারা।

সম্মেলনের প্যানেলিস্টরা বার্মার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপডেট দেবেন, যুক্তরাষ্ট্রের বার্মা নীতি বিশ্লেষণ করবেন এবং প্রশাসন ও কংগ্রেসের জন্য সুপারিশ উপস্থাপন করবেন বলে জানিয়েছে বিআরআই।

এ এস এম সুজা উদ্দিন দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকট, আসাম এনআরসি এবং আঞ্চলিক কূটনৈতিক বিষয় নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন।

এনসিপির দক্ষিণ এশিয়া বিষয়ক সেলের এই মুখপাত্রের পেশাগত অভিজ্ঞতার মধ্যে রয়েছে সাংবাদিকতা ও নীতি বিশ্লেষণ, পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা।

তিনি বলেন, ‘ আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা সবসময় গৌরবের। বিআরআইকে ধন্যবাদ তারা আমাকে এমন এক আয়োজনে আমন্ত্রণ জানিয়েছে যেটি ভূরাজনৈতিক ইস্যুতে তাৎপর্যপূর্ণ।’

সম্মেলনের দিন ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও দলীয় নির্বাচনি ব্যস্ততা থাকায় স্ব-শরীরে যুক্ত হতে না পারলেও অনলাইনে বক্তব্য রাখবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর প্রথম ধাপে ১২৫ টি আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজেদের প্রার্থী দেয় এনসিপি।

বঙ্গোপসাগরের দুই দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতার জন্য দলীয় মনোনয়ন পেয়েছেন এ এস এম সুজা উদ্দিন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

‘বার্মা নীতি’ নিয়ে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য সম্মেলনে আমন্ত্রণ পেলেন সুজা

আপডেট সময় : ০৫:২৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫