ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা

কুড়িয়ে আনা বিচ্ছিন্ন হাত জোড়া লাগিয়ে ইতিহাস গড়লো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • 299

দুর্বৃত্তের হামলায় দুই হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া কলেজ শিক্ষার্থী তাসফিন ফেরদৌসকে নতুন জীবন দিল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর কুড়িয়ে আনা সেই হাত সফলভাবে পুনঃস্থাপন করে দেশের চিকিৎসা ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চিকিৎসকরা।

গত ৯ নভেম্বর গাজীপুরের টঙ্গিতে খেলা শেষে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাসফিনের দুই হাত কবজি থেকে কেটে ফেলে। তাৎক্ষণিকভাবে তাকে টঙ্গী হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পৌঁছতে সময় লেগে যায় ৬ ঘণ্টারও বেশি। ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা ছিল সংকটাপন্ন এবং নির্ধারিত প্রতিস্থাপন সময়ও অতিক্রান্ত।

তবু হাল ছাড়েননি চিকিৎসকরা। সহকারী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম শরীফের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি দল টানা চেষ্টা চালিয়ে অবশেষে সাড়ে ২০ ঘণ্টা পর তাসফিনের বিচ্ছিন্ন হাত সফলভাবে জোড়া লাগাতে সক্ষম হন।

বুধবার (৩ ডিসেম্বর) ইনস্টিটিউটের ক্লাসরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, এত দীর্ঘ সময় পরও বিচ্ছিন্ন অঙ্গ প্রতিস্থাপনের এ সফলতা চিকিৎসা বিজ্ঞানে অত্যন্ত বিরল এবং বাংলাদেশে এই প্রথম।

তাসফিন বলেন, “আমি কখনো ভাবিনি আমার সম্পূর্ণ বিচ্ছিন্ন হাত আবার ফিরে পাব। ডাক্তারদের আন্তরিক চেষ্টা আর আল্লাহর রহমতে এখন হাত নড়াচড়া করছে। ইনশাআল্লাহ পুরোপুরি সুস্থ হওয়ার আশা করছি।”

তার মা আফরোজা সুমি জানান, হাতটি প্রথমে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। পরে এম্বুলেন্সে ওঠার সময় পাওয়া যায়। “ভেবেছিলাম ছেলে আর বাঁচবে না। আজ তার হাত আগের মতো হয়ে উঠছে—এটা আল্লাহর দয়া আর ডাক্তারদের অসাধারণ সেবার ফল,” বলেন তিনি।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন জানান, তারা নিয়মিতই বিচ্ছিন্ন অঙ্গ প্রতিস্থাপন করছেন। কিন্তু সচেতনতার অভাবে রোগীরা অনেক সময় নির্ধারিত সময় পেরিয়ে আসেন, ফলে জটিলতা বাড়ে। তিনি বলেন, “শরীরের যেকোনো অঙ্গ বিচ্ছিন্ন হলে সময় নষ্ট না করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসতে হবে। আমরা ২৪ ঘণ্টা জরুরি সেবা দিচ্ছি।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িয়ে আনা বিচ্ছিন্ন হাত জোড়া লাগিয়ে ইতিহাস গড়লো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

আপডেট সময় : ১২:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫