ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য

পাটের ব্যাগে ৩৮ হাজার ইয়াবা,আলীর জাহালে যুবক আটক

কক্সবাজার শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৮ হাজার ইয়াবাসহ আব্দুল মতলব (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা ইয়াবার চালানটি বিশেষ কৌশলে পাটের ব্যাগে লুকিয়ে রাখা হয়েছিল।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টার দিকে কক্সবাজার পৌরসভার আলীর জাহাল এলাকার প্রধান সড়কে এ অভিযান চালানো হয়। সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক আব্দুল মতলব টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছোট হাবিবপাড়া এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন আব্দুল মতলবকে আটক করা হয়। পরে তার হাতে থাকা দুটি পাটের তৈরি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তল্লাশিকালে একটি ব্যাগের ভেতরে স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো ১৮টি পোটলা পাওয়া যায়। ওই ব্যাগ থেকে মোট ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া অপর একটি পাটের ব্যাগে আরও ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে তার কাছ থেকে ৩৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। যা সাম্প্রতিক সময়ে কক্সবাজার শহরে উদ্ধার হওয়া বড় চালানগুলোর মধ্যে অন্যতম বলে মনে করছেন তারা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধারণা, ইয়াবার এই চালানটি বিক্রয় বা সরবরাহের উদ্দেশ্যে কক্সবাজার শহরে আনা হয়েছিল। উদ্ধার হওয়া মাদকের উৎস, সরবরাহ চক্র এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল নিশ্চিত করেছেন, এ ঘটনায় আটক আব্দুল মতলবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার

পাটের ব্যাগে ৩৮ হাজার ইয়াবা,আলীর জাহালে যুবক আটক

আপডেট সময় : ০৭:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬