ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

মহেশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে গাজী সালাহউদ্দিন মানিককে চায় তৃণমূল

​মহেশখালী উপজেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি পদপ্রার্থী হয়েছেন গাজী সালাহউদ্দিন মানিক। তিনি দলের দুঃসময়ের ত্যাগী নেতা। দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম ও দলীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক, সাংগঠনিক দক্ষতা এবং ত্যাগী নেতৃত্বের কারণে তাঁর সভাপতি পদপ্রার্থী হওয়ার বিষয়টি মাঠপর্যায়ের তৃণমূল নেতাকর্মীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

​ছাত্রদল নেতা গাজী সালাহউদ্দিন মানিক ২০১০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ২০১২ সালে তিনি মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় ছাত্রদলের দায়িত্ব পালন করেন। এর পর বদরখালী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।২০১৬ সালে মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও তিনি দীর্ঘদিন সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

​মহেশখালী উপজেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি পদপ্রার্থী গাজী সালাহউদ্দিন মানিক বলেন, “বিগত দীর্ঘ দুঃসময়ে দলের প্রতিটি নির্দেশনা মেনে রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে মাঠে ছিলাম। মহেশখালী উপজেলা ছাত্রদলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করাই আমার মূল লক্ষ্য। দল যদি আমার এই দীর্ঘদিনের ত্যাগ ও শ্রমের সঠিক মূল্যায়ন করে আমার ওপর আস্থা রাখে এবং মহেশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে কাজ করার সুযোগ দেয়, তবে এই কমিটিকে অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত ইউনিটে পরিণত করব। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে এই উপজেলাকে ছাত্রদলের একটি দুর্ভেদ্য ঘাঁটিতে রূপান্তর করব। শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শ বুকে নিয়ে দেশনায়ক তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের প্রতিটি বার্তা মহেশখালীর আনাচে-কানাচে পৌঁছে দিতে আমি একজন বিশ্বস্ত কর্মী হিসেবে আমৃত্যু কাজ করে যেতে বদ্ধপরিকর।”

​তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন, গাজী সালাহউদ্দিন মানিকের মতো যোগ্য ও পরীক্ষিত ছাত্রনেতাকে নিয়ে নতুন কমিটি গঠিত হলে মহেশখালী উপজেলা ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। একই সঙ্গে এই নতুন নেতৃত্বের হাত ধরে দলীয় কার্যক্রমে আসবে এক নতুন গতি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

মহেশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে গাজী সালাহউদ্দিন মানিককে চায় তৃণমূল

আপডেট সময় : ০৮:৩৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬