ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কার জাতীয় ও উন্মুক্ত সার্ফিং চ্যাম্পিয়নশিপে কক্সবাজারের তিন সার্ফার ছিনতাইয়ের অভিযোগে আটক আরো ৫ : ২ দিনে আটক ১৯ জন চকরিয়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু ভারুয়াখালীকে কক্সবাজার সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইউএনও জিল্লুর- পর্যটন সম্ভাবনাকে তুলে ধরুন কিংবদন্তী অধ্যক্ষ স আ ম শামসুল হুদা চৌধুরী’র ৩৩ তম মৃত্যুবার্ষিকী হাজী পাড়ায় ৩৫ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার : স্বামী-স্ত্রীসহ আটক ৩, মামলা দায়ের নোংরা পরিবেশে ফুচকা তৈরী : লার পাড়ার মায়ের দোয়া কারখানায় জরিমানা পেকুয়ায় ভুলবশত ইদুঁর মারার ঔষুধ খেয়ে নারীর মৃত্যু টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার পেকুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ কক্সবাজারের রামুতে নির্মিত হচ্ছে দেশের প্রথম ‘ফিফা সার্টিফাইড টেকনিক্যাল সেন্টার’ কক্সবাজারের রামুতে নির্মিত হচ্ছে দেশের প্রথম ‘ফিফা সার্টিফাইড টেকনিক্যাল সেন্টার’ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে শামীমকে চায় তৃণমূল

দেশের সর্বদক্ষিণের সীমান্ত উপজেলা টেকনাফ, শৈশব থেকে জাতীয়তাবাদী আদর্শকে লালনের মাধ্যমে যেখানকার রাজপথে নিজেকে উজাড় করেছেন উদীয়মান ছাত্রনেতা আবু হুরাইরা শামীম।

উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শামীম দুঃসময়ে তৃণমূল গুছিয়ে হয়ে উঠেছেন কর্মীপ্রাণ নেতৃত্ব, ছিলেন হ্নীলা ইউনিয়নের (দক্ষিণ) সাধারণ সম্পাদক।

রাজনৈতিক জীবনের শুরুতে রঙ্গিখালী দারুল উলুম (ফাজিল) মাদ্রাসা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পরবর্তীতে সহ সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

দীর্ঘ প্রায় ৬ বছর পর শীঘ্রই টেকনাফ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই কমিটিতে সভাপতি পদে শামীমকেই যোগ্য হিসেবে বিবেচনা করছেন কক্সবাজার জেলার গুরুত্বপূর্ণ এই ইউনিটটির তৃণমূলের হাজারো নেতাকর্মী।

শামীমের সাংগঠনিক অবদান প্রসঙ্গে  নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সোহাগ বলেন, ‘দলের দুঃসময়ে পদ-পদবীর মোহ ত্যাগ করে রাজপথে থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা, আন্দোলনকে গতিশীল করা এবং সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে তিনি যে ভূমিকা রেখেছেন, তা আজ তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত।’

কক্সবাজার ছাত্র কল্যাণ পরিষদ টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক কামাল আরিয়ান বলেন, ‘আমরা দেখেছি দলের ক্রান্তিকালীন সময়ে এক আবু হুরাইরা শামীম ভাই-ই টেকনাফ উপজেলা ছাত্রদলকে রাজপথে ঠিকিয়ে রেখেছিলেন। তিনি নেতৃত্বের যোগ্য দাবিদার, দলের পাশাপাশি আপমর ছাত্রজনতার কাছেও প্রিয়মুখ।’

নিজের রাজনৈতিক ইতিবৃত্ত স্মরণ করে শামীম বলেন,’ ছাত্রদলের রাজনীতিতে শৈশবেই আমার হাতেখড়ি, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পাড়ি দিয়েছি। আগামীতেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে টেকনাফ উপজেলার আপমর ছাত্র-জনতার কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে চাই।’

তিনি আরো জানান, ‘ দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আশা রয়েছে তারা অবশ্যই দুঃসময়ের সারথিদের সঠিকভাবে মূল্যায়ন করবেন। ‘

ছাত্রদলের নেতাকর্মীদের প্রত্যাশা সভাপতি হিসেবে আবু হুরাইরা শামীম দায়িত্ব পেলে টেকনাফ উপজেলা ছাত্রদল আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কার জাতীয় ও উন্মুক্ত সার্ফিং চ্যাম্পিয়নশিপে কক্সবাজারের তিন সার্ফার

টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে শামীমকে চায় তৃণমূল

আপডেট সময় : ০১:২১:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬