ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ

সোনাদিয়ায় ঝাউগাছ কেটে অবৈধভাবে গড়ে উঠছে কটেজ, নীরব বনবিভাগ

মহেশখালীর সোনাদিয়ায় ঝাউ বাগানের গাছ কেটে নির্মাণ করা হচ্ছে অবৈধ বহুতল কটেজ। সোনাদিয়ায় অবৈধ দখল থেকে ঝাউবন ও প্যারাবন রক্ষার লক্ষ্যে বন বিভাগ নতুনভাবে ‘সোনাদিয়া বন বিট’ চালু করেছে। কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দিয়ে বনের নিরাপত্তা নিশ্চিত করার কথা থাকলেও মাঠপর্যায়ের চিত্র ভিন্ন। বিট চালুর পর থেকেই ঝাউবন কেটে বনের জমি দখল করে অনুমোদনহীন কটেজ নির্মাণে মরিয়া হয়ে উঠেছে একটি প্রভাবশালী মহল। উপজেলা প্রশাসনের দাবি, ইতোমধ্যে কিছু কটেজ উচ্ছেদ করা হয়েছে; বাকিগুলোও দ্রুত সরিয়ে ফেলা হবে।

স্থানীয়দের অভিযোগ— বন বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে ও সংশ্লিষ্টদের সহায়তায় তিনতলা বিশিষ্ট কটেজসহ একাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করছে ভূমিদস্যুরা। তাদের আশঙ্কা, এসব স্থাপনা দ্রুত উচ্ছেদ না হলে অচিরেই সোনাদিয়ার ঝাউবন প্রায় উজাড় হয়ে যাবে।

অভিযোগ রয়েছে— বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কুতুবজোম ইউনিয়নের দৈলারপাড়া কেন্দ্রিক কয়েকজন নেতা ও জনপ্রতিনিধি এসব কটেজ নির্মাণের সঙ্গে জড়িত। অভিযুক্তদের একটি পক্ষ নাম প্রকাশ না করার শর্তে জানায়, সেন্টমার্টিনে যাতায়াতে সীমাবদ্ধতার কারণে সোনাদিয়ায় পর্যটকের চাপ বেড়েছে। “পর্যটকদের সুবিধা বিবেচনায় বন বিভাগের মৌখিক অনুমতি নিয়েই আমরা কটেজ নির্মাণ শুরু করেছি”— দাবি তাদের।

অন্যদিকে উপজেলা প্রশাসনের একটি সূত্র জানায়, ঝাউবন ও প্যারাবন রক্ষার স্বার্থেই সোনাদিয়া বন বিট চালুর জন্য মন্ত্রণালয় পর্যায়ে তদবির করা হয়েছিল। কিন্তু মাঠপর্যায়ে বন বিভাগ কোনো সহযোগিতা করছে না; বরং রহস্যজনক নীরবতার কারণে বনের জমি দখল রোধ করা কঠিন হয়ে পড়েছে। খুব শিগগিরই বৃহৎ উচ্ছেদ অভিযান চালানোর পাশাপাশি বন বিভাগের কোনো কর্মকর্তা এ ঘটনায় জড়িত কিনা তাও তদন্ত করা হবে বলে জানায় সূত্রটি।

পরিবেশকর্মী মো. সজীব, জাহাঙ্গীরসহ কয়েকজন বলেন, কিছু অসাধু কর্মকর্তা সোনাদিয়ার বনকে বেহাল দেখিয়ে ভূমিদস্যুদের সাথে আতাতে গিয়ে অবৈধ সুবিধা নিচ্ছেন। তাদের নীরবতা ও সহযোগিতা ছাড়া নতুন বিট চালুর পরপরই এভাবে কটেজ নির্মাণ সম্ভব নয়। তাদের দাবি, দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে সোনাদিয়ার জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

স্থানীয় পরিবেশকর্মীদের আশঙ্কা, সরকার ইতোমধ্যে সোনাদিয়াকে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ হিসেবে ঘোষণা করেছে। সে অবস্থায় সেখানে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোন করেও এসিএফ সানজিমুন হক ও গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আয়ুব আলীর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেদায়েত উল্যাহ্ বলেন, সাম্প্রতিক সময়ে সোনাদিয়ায় নতুন বিট চালু হয়েছে। যারা বিটের দায়িত্বে আছেন তাদের কাজ হচ্ছে যাতে অবৈধ স্থাপনা নির্মাণ না হয়— সে জন্য পাহারা দেওয়া এবং কোনো কারণে যদি কেউ কটেজ নির্মাণের চেষ্টা করে তবে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো। কিন্তু এ ক্ষেত্রে আমরা যথাযথভাবে তাদের কাছ থেকে তথ্য পাইনি। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং দ্রুত সময়ে এখানে অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অবৈধভাবে সরকারের জমি দখল করে এই কটেজ নির্মাণে শুধু মহেশখালী বা কক্সবাজার নয়; দেশের নানা প্রান্তের লোকজনও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে অর্থ জোগান দিয়ে এই কটেজ নির্মাণ ও জমি দখলের সাথে জড়িত।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ

সোনাদিয়ায় ঝাউগাছ কেটে অবৈধভাবে গড়ে উঠছে কটেজ, নীরব বনবিভাগ

আপডেট সময় : ১২:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫