ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক হিন্দুরা মন্দিরে মূর্তি বানাবে, মুসলমানরা মসজিদ বানাবে—সমস্যা কোথায়?’ সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান কারা উঠল শেষ বত্রিশে, বাদ পড়ল কারা আজ পবিত্র আশুরা টেকনাফে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা দেশে মোট গাঁজাখোর ৬১ লাখ প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: নাইক্ষ্যংছড়িতে সুলতান সালাউদ্দিন টুকু লামা পৌরসভার ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা গর্জনিয়ার মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি : সভাপতি ফরিদ উদ্দিন রামুর হাইটুপিতে রাখাইন তরুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুর ২৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট, ব্যাহত পাঠদান রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে: হাইকমিশনার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ১০ ভূমিকম্প তিস্তাসহ দেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে ঢাকা-বেইজিং ঐকমত্য

৪৭, ৭১ ও ২৪ গৌরবোজ্জ্বল টাইমলাইন- কক্সবাজারে জাতীয় নাগরিক কমিটি’র বিজয় শোভাযাত্রা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের উদ্যোগে এক বর্ণিল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এস এম সুজা উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত এ শোভাযাত্রা শহরের হলিডে মোড় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শেষ হয়।

কেন্দ্রীয় সদস্য এস এম সুজা উদ্দিন এক সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, “১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ আমাদের জাতীয় জীবনের ৩টি ঐতিহাসিক মাইলফলক। ১৯৪৭ এ আমরা ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করি। প্রায় ২০০ বছরের গোলামীর জিঞ্জির থেকে আমরা যে অভিপ্রায়ে পাকিস্তান রাষ্ট্রের অংশ হয়েছিলাম তা আসলে কাঙ্ক্ষিত মুক্তি ছিলো না। এ কারণে সংগ্রামের পথ পরিক্রমায় হাজির হয় ১৯৭১। ”

তিনি বলেন, ” ১৯৭১ এ বাঙ্গালি জাতি পাঞ্জাবি শাসকগোষ্ঠীর নব্য ঔপনিবেশিক শোষণের কবল থেকে মুক্ত হয় ৭১ এর দীর্ঘ নয় মাসের প্রলয়ংকারী জনযুদ্ধের মধ্য দিয়ে। ৭১ এর এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করি এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করি। কিন্তু এ রাষ্ট্রের উষালগ্নে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের যে বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার করা হয়েছিলো, তা থেকে আমরা বিচ্যুত হই।”

২০২৪ এ ছাত্র-নাগরিকের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট অভ্যুত্থান ঘটে এবং জাতি আজ নতুন রাজনৈতিক দিশার সন্ধানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ তুলছে উল্লেখ করে সুজা বলেন, স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ আজ নতুনভাবে জাগ্রত হচ্ছে।

৪৭, ৭১ ও ২৪ কে ঐতিহাসিক আত্মপরিচয়ের গৌরবোজ্জ্বল টাইমলাইন জানিয়ে সুজা জানান, ” জাতীয় নাগরিক কমিটি এ টাইমলাইন সমুন্নত রেখে সংহতি, প্রতিরোধ ও পুণর্গঠনের মধ্য দিয়ে এক আত্মপ্রত্যয়ী স্বনির্ভর বাংলাদেশ গঠনের সংকল্প করছে।”

শোভাযাত্রায় জাতীয় নাগরিক কমিটির জেলা ও উপজেলা ইউনিটসমূহের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

৪৭, ৭১ ও ২৪ গৌরবোজ্জ্বল টাইমলাইন- কক্সবাজারে জাতীয় নাগরিক কমিটি’র বিজয় শোভাযাত্রা

আপডেট সময় : ০৯:১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪