ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা কক্সবাজার ছাত্রদলের নতুন কমিটিকে বরণে নেতাকর্মীদের ঢল সংরক্ষিত বনে ১০ ফুট উঁচু দেয়াল নির্মাণ, হুমকিতে জীববৈচিত্র্য টেকনাফে গণধর্ষণ ও অপহরণ মামলার পলাতক আসামি গ্রেফতার মাটি খুঁড়ে ফের বিপুল মাদক-অস্ত্র পেলো নৌবাহিনী মাছের ব্যাগে ৩০ হাজার ইয়াবা, যুবক আটক উখিয়ায় হত্যা, অপহরণসহ একাধিক মামলার আসামী গ্রেফতার কক্সবাজারে শুরু হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা পাচারকারীর ব্যাগে ৫০ হাজার ইয়াবা কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু, মোট ১৩ শিশুর মৃত্যু  নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরি জেলা ছাত্রদলের কমিটি: নেতৃত্বের পরিবর্তন নাকি অমীমাংসিত সমিকরণ! কচ্ছপিয়ায় ৫০ হাজার ইয়াবা নিয়ে গা ঢাকা দিয়েছে যুবক , বিজিবির ব্যর্থ অভিযান জেলা ছাত্রদলের নতুন কমিটি: নতুন নেতৃত্বের ঐক্যের বার্তার বিপরীতে ক্ষোভ–বঞ্চনার প্রকাশ.. কক্সবাজারে টানা বৃষ্টিতে বিপাকে লবণ চাষিরা, বন্ধ উৎপাদন, বাড়ছে দুশ্চিন্তা

পেকুয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিধবা নারীর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফাতেমা বেগম নামের (৭০) এক বিধবা নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারবাকিয়া ইউপির ভারুয়াখালী এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত ফাতেমা বেগম উপজেলার বারবাকিয়া ইউপির ভারুয়াখালী এলাকার মৃত নুরুচ্ছফার স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত
আনুমানিক সাড়ে ৮টার দিকে বৃদ্ধা ফাতেমা বেগমের বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ততক্ষণে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে৷

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, ছুরিকাঘাতে মৃত্যু হওয়া এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিধবা নারীর মৃত্যু

আপডেট সময় : ১১:০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫