ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ৭ শতাধিক এআই ক্যামেরা হ্নীলার নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড : ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকার অর্থদণ্ড শহরে বন্দুকসহ গ্রেফতার ২ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত স্বামী ঢাকায় গ্রেফতার নতুন বাহারছড়ার বিশিষ্ট ব্যবসায়ী ইস্কান্দার মির্জা আর নেই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কি না, ঠিক করবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস ব্লু ইকোনমির রাজধানী হবে কক্সবাজার – এমপি লুৎফুর রহমান কাজল পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৪টি গরু ও বসতঘর পুড়ে ছাই অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী বিদ্যুৎবিহীন উখিয়া-টেকনাফ, স্বাভাবিক হতে লাগবে ৭ ঘন্টা রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
ধীরগতি নিয়ে চালকের সাথে কথা কাটাকাটি

গতি বাড়ালে বাস খাদে, নি’হ’ত দুই

কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এখনো হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বাস যাত্রীদের বরাত দিয়ে মুঠোফোনে জানান, হানিফ পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। গয়ালমারা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও চকরিয়া থানা-পুলিশের যৌথ প্রচেষ্টায় উদ্ধার কাজের বর্ণনা দিতে গিয়ে ওসি আরিফুল আমিন বলেন, রাত আড়াইটার দিকে যখন বাসটি ক্রেন দিয়ে খাদ থেকে তোলা হচ্ছিলো তখনই এক যুবকের মরদেহ বাসের জানালায় ঝুলে থাকতে দেখা যায়। আরেক যাত্রীর মরদেহ ছিলো বাসটির নিচে চাপা পড়া অবস্থায়।

বাসটিতে চালক-সহকারীসহ ৪০ জন যাত্রী থাকার কথা জানিয়েছেন আরেক যাত্রী রাসেক । তিনি বলেন, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়েছিলো। তাই বাসের ধীরগতির কারণে যাত্রীদের সঙ্গে চালকের কথা-কাটাকাটিও হয়। তবে চুনতি পার হওয়ার পর হঠাৎ চালক গতি বাড়ালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।

চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, গুরুতর আহত অবস্থায় আরো পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। বাসটিও উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী

ধীরগতি নিয়ে চালকের সাথে কথা কাটাকাটি

গতি বাড়ালে বাস খাদে, নি’হ’ত দুই

আপডেট সময় : ১২:১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫