ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের পথে সপরিবারে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের মানুষের ৩ দাবি প্রধানমন্ত্রীকে বরনে প্রস্তুত পেকুয়া কক্সবাজারে অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই -কক্সবাজারে ক্রীড়ামন্ত্রী কুতুবদিয়ায় উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে দিনব্যাপী কর্মসূচি রোহিঙ্গা ক্যাম্পে এনজিওর প্রশিক্ষণ কেন্দ্রে আগুন, ক্ষতি প্রায় ১২ লাখ টাকা কক্সবাজারে ১২ ঘন্টার সফরে ১১ কর্মসূচীতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজের দোকানে ফাঁসিতে ঝুলেছে মুজিব: পরকিয়া ও টাকার লেনদেন বলছে স্থানীয়রা প্রধানমন্ত্রীর কাছে ফতেখাঁরকুলকে পৌরসভা করার দাবি জানালেন ছাত্রনেতা বাসেত মির্জা বৃহত্তর মনোহরখালী ঐক্য পরিষদের জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সফর, ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কক্সবাজারে স্বাধীনতার ৫৫ বছরেও আলোর মূখ দেখেনি উখিয়ারঘোনা-গর্জনিয়া সড়ক : লাখো মানুষের ভোগান্তি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান জসিম বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

মুহাররম মাসের গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনাসমূহ

হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মুহাররম। এর মাধ্যমে শুরু হয় হিজরি নববর্ষ। এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ। ইসলামের পবিত্র চার মাসের একটি মুহাররম। একে আল্লাহর মাসও বলা হয়।

এই মাসের গুরুত্বপূর্ণ ইবাদত হলো আশুরার রোজা। ইসলাম এবং ইসলামপূর্ব সময় থেকেই আশুরা মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ। আশুরায় আল্লাহ তায়ালা পূর্ববর্তী অনেক নবীকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন। এই দিনে মহানবী (সা.) এর নাতি হুসাইন (রা.) শাহাদাত বরণ করেছেন।

মুহাররমের গুরুত্বপূর্ণ তারিখ ও স্মরণীয় ঘটনা

১ মুহাররম : হজরত ওমর ইবন খাত্তাব (রা.)-এর শাহাদাত দিবস।

২ মুহাররম : হজরত হুসাইন ইবনে আলী (রা.) কারবালায় পৌঁছে তাঁবু গেড়েছিলেন।

৭ মুহাররম : হজরত হুসাইন (রা.) ও তার পরিবারকে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

৮ মুহাররম : হযরত হুসাইন (রা.)-এর পুত্র হজরত জয়নুল আবেদীন (রা.)- এর শাহাদাত দিবস। তিনি কারবালার যুদ্ধ থেকে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি ছিলেন।

১০ মুহাররম (আশুরা) : এই দিন হজরত আব্বাস (রা.)-এর শাহাদাতের পর ফোরাত নদীর তীরে হজরত হুসাইন (রা.) নিজেও শহীদ হন। এই দিনেই হজরত মূসা (আ.) ফেরাউন থেকে মুক্তি পান। হজরত নূহ (আ.) এর নৌকা জুদি নামক উপত্যকায় অবতরণ করে।

১০ মুহাররম : এই দিন কারবালার মর্মান্তিক যুদ্ধ সংঘটিত হয়। হুসাইন (রা.) শহিদ হন।

২০ মুহাররম : ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল (রা.)-এর ইন্তেকাল করেন।

আশুরার দিন রোজা

এই মাসে রোজা রাখার অনেক ফজিলত রয়েছে। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) মুহাররমের ১০ তারিখ রোজা রেখেছিলেন। এর সঙ্গে আগে ও পরের একদিন মিলিয়ে দুইদিন রোজ রাখতেন।

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, ‘আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রমজান ও আশুরায় যেভাবে গুরুত্বের সাথে রোজা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি।’ (সহিহ বুখারি : ১/২১৮)

আশুরার রোজার ফজিলতের ব্যাপারে আবু হুরায়রা রা: থেকে বর্ণিত এক হাদিসে নবী করিম সা: বলেন, ‘রমজানের পর আল্লাহর মাস মহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ।’ (সহিহ মুসলিম, হাদিস : ২/৩৬৮)

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের পথে সপরিবারে প্রধানমন্ত্রী তারেক রহমান

মুহাররম মাসের গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনাসমূহ

আপডেট সময় : ০৪:০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫