ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম

১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটির পাশে ভবন নির্মাণ:বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

চকরিয়া খুটাখালীতে ভবন নির্মাণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাল মুহিদ(৩৩) ও মোহাম্মদ ওসমান(১৮)নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারী)সকাল ১১টার দিকে উপজেলার খুটাখালী বাজার সংলগ্ন পশ্চিম পাশে মৌলানা মমতাজের নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়-কাজ করা অবস্থায় পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটির তারে বিদ্যৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে প্রথমে নির্মান শ্রমিক ওসমান মাটিতে পড়ে যায়। পরে মিস্ত্রি মুহিদকেও আহত অবস্থায় পাওয়া যায়।

তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযোগ করেন-মৌলানা মমতাজ নামের এক ব্যক্তি পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটির সংলগ্ন বহুতল ভবন নির্মাণ করছে।নিহত শ্রমিকরা সেই ভবনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তার থাকায় তৃতীয় তলার ছাদ ঢালায় শেষে মিস্ত্রিরা কাজ করতে না চাইলে ভবন মালিক সমস্ত কাজ শেষ না হলে টাকা দিবেনা বললে বাধ্য হয়ে মিস্ত্রিরা কাজ করছিলো।

নিহত যুবক লাল মুহিদ খুটাখালী মধ্যম গর্জনতলী ৪নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে।এবং ওসমান একই এলাকার আলির জোহারের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন-খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়।ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগের আলোকে বাকি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার

১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটির পাশে ভবন নির্মাণ:বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৯:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬