ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম রাজা পালংয়ের প্রয়াত জননেতা শেখ শাহাবুদ্দিনের সহধর্মিণীর মৃত্যু : জানাজা বুধবার পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি নাইক্ষ্যংছড়ি বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাবেক চেয়ারম্যান তোফাইল কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : পাহাড়ধসের আশংকা সেন্টমার্টিনে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার কক্সবাজারে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু নভেম্বরে : আয়োজক বাংলাদেশ দীর্ঘ ১৯ বছর আগেই নিষ্পত্তি হওয়া বিষয়কে ঘিরে নতুন অপপ্রচার: অধ্যক্ষের প্রতিবাদ

১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা, আসামি ১১৬৮ জন: টিআইবি

গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জবাবদিহির প্রক্রিয়া। সেই ধারাবাহিকতায় সরকারের পতনের পর গত ১১ মাসে পুলিশের বিরুদ্ধে দায়ের হয়েছে ৭৬১টি মামলা। এসব মামলায় আসামি হয়েছেন ১ হাজার ১৬৮ জন পুলিশ সদস্য। তাদের মধ্যে ৬১ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

এ তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে। সোমবার (৪ আগস্ট) রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম বলেন, ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যদিও কিছু কিছু বিভাগীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, বাস্তব ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কার্যকর জবাবদিহির দৃশ্যমান অগ্রগতি খুবই সীমিত। এতে সরকারের সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতি প্রতিফলিত হয়।

হত্যা মামলা ৬৩৮টি, গ্রেফতার মন্ত্রী-এমপি ৮৭ জন

প্রতিবেদনে আরও জানানো হয়, গত এক বছরে সারা দেশে দায়ের করা মামলার সংখ্যা ১ হাজার ৬০২টি। এর মধ্যে ৬৩৮টি মামলা সরাসরি হত্যার অভিযোগে।

পতিত সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে আনুমানিক ৮৭ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। এসব মামলার প্রায় ৭০ শতাংশের তদন্তে ‘সন্তোষজনক অগ্রগতি’ রয়েছে বলে দাবি করেছে টিআইবি। ৬০-৭০টি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও বিচার শুরু

গবেষণায় বলা হয়, গত এক বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় ৪২৯টি অভিযোগ ও ২৭টি মামলা গ্রহণ করা হয়েছে। এই মামলাগুলোর আসামির সংখ্যা ২০৬ জন। তাদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ৭৩ জনকে। শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছে। যদিও ট্রাইব্যুনালের বিচারকার্য ধীরগতিতে চলছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনের সময় (১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত) সারা দেশে দায়ের করা প্রায় সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে বলেও জানান শাহজাদা এম আকরাম।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আরও ছিলেন– টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ফেলো মো. জুলকারনাইন, ফারহানা রহমানসহ অন্যান্য গবেষক ও বিশ্লেষকরা।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম

১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা, আসামি ১১৬৮ জন: টিআইবি

আপডেট সময় : ০৩:০২:২০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫