ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩

হেয়াইক্যংয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুবেল গ্রেফতার

টেকনাফের বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুবেল মিয়াকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

​মঙ্গলবার (৫ আগস্ট) গভীর রাতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত রুবেল মিয়া হোয়াইক্যং ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত নুরুল আমিন ও দেলোয়ারা বেগমের ছেলে।

​র‌্যাব জানায়, চট্টগ্রাম জেলার পটিয়া থানার একটি মাদক মামলায় আদালত রুবেলকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। রায়ের পর থেকেই সে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যাং ক্যাম্প)-এর একটি দল তার আত্মগোপনে থাকার খবর পেয়ে রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক ল’ অ্যান্ড মিডিয়া আ. ম. ফারুক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

হেয়াইক্যংয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুবেল গ্রেফতার

আপডেট সময় : ১০:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬