ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের সৌন্দর্যের জন্য হলেও সংবিধান সংস্কার প্রয়োজন: জামায়াত আমির ঈদের পর নতুন সরকারের সামনে বড় তিন চ্যালেঞ্জ হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘সংসদে’ সমাধান না হলে রাজপথ বেছে নেবে এনসিপি বাসে ট্রেনের ধাক্কা, ১২ জন নিহত “ঈদে বার্মায় নামাজ” এটি আজ একটি প্রতীক, একটি স্বপ্ন লোহাগাড়ার আধুনগরে মোটরসাইকেল-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১ ঈদের পর ঈদ যায়, রোহিঙ্গাদের দেশে ফেরা হয়না! ঈদের দিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে এক ব্যক্তির মৃত্যু নিয়ন্ত্রণ হারিয়ে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল চালকের অসহায় শাহজাহানের আহাজারি: চিকিৎসা বন্ধ,মানবিক সহায়তার আবেদন পেকুয়ার নিজগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ঈদ উদযাপন একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করলেন ২০ হাজার মুসল্লি আজ ঈদ, ঘরে ঘরে আনন্দ

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে ধ্বংস করে দেয়া হবে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো— এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২১ মার্চ) ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ হুমকি দেন তিনি।

পোস্টে ট্রাম্প বলেন, ‘এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি পুরোপুরি এবং কোনো ধরনের হুমকি ছাড়া খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের (ইরানের) বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে এবং ধ্বংস করে দেবে—সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়েই হামলা শুরু করা হবে।’

তবে কোন বিদ্যুৎকেন্দ্রকে সবচেয়ে বড় বলে উল্লেখ করছেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। হরমুজ প্রণালি খুলে দিতে ট্রাম্পের বেধে দেয়া সময়সীমা শেষ হবে সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতের দিকে।

অবশ্য ট্রাম্পের এমন হুমকির পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট সব জ্বালানি অবকাঠামো ও পানি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

উল্লেখ্য, ট্রাম্পের এই হুমকি এমন এক সময়ে এল যার মাত্র একদিন আগে তিনি বলেছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা ‘গুটিয়ে নেওয়ার’ কথা ভাবছে। এমনকি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে গিয়ে বলেছিলেন, ‘একটা নির্দিষ্ট সময়ে এটি নিজে থেকেই খুলে যাবে।’

সূত্র:যমুনা টিভি

ট্যাগ :

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট সময় : ১১:২১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬