ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

গণতন্ত্রের সৌন্দর্যের জন্য হলেও সংবিধান সংস্কার প্রয়োজন: জামায়াত আমির

গণতন্ত্রের সৌন্দর্যের জন্য হলেও সংবিধান সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জানান, কোনো দেশের সংবিধানই অপরিবর্তনশীল নয়। আজ (রোববার, ২২ মার্চ) সকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘কোনো দেশের সংবিধানই অপরিবর্তনশীল নয়। সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে তা পরিবর্তন করতে কোনো বাধা নেই। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য হলেও সংবিধান সংস্কার প্রয়োজন।’

সাংবিধানিক আরও নানান প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংসদ অধিবেশন সময়ের শেষ প্রান্তে হওয়ায়- নির্বাচন নিয়ে কথা বলার সময় সংকুচিত হয়েছে। আর প্রেসিডেন্টের প্রতিষ্ঠান নিয়ে কোনো নেতিবাচক ধারণা জামায়াতের নেই। প্রতিষ্ঠানটির ব্যক্তিকে নিয়ে প্রশ্ন আছে। নিশ্চয় সরকার এটা নিয়ে ভাববে।’

নির্বাচন পরবর্তী বিভিন্ন সংকটের বিষয় উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘সংসদের ভেতরে এসব সমাধান না হলে স্বভাবতই তা বাইরে আন্দোলনে রুপ নেবে।’

রাষ্ট্র আগের ধারাতে চলছে বলে অভিযোগ তোলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘রাষ্ট্র আবারো সেই আগের ধারাতেই চলছে। বর্তমানে যেসব প্রাতিষ্ঠানিক নিয়োগ হচ্ছে তা নিয়ে জাতি চিন্তিত। এই ধারা থেকে বের হওয়া জরুরি। সমাজের সর্বত্র এখনো অনিয়ম বিশৃঙ্খলা বিদ্যমান। রাজনীতিবিদরা যতক্ষণ পর্যন্ত নিজেরা ঠিক না হবেন ততক্ষণ পর্যন্ত দেশ ভালোর দিকে যাবে না।’

ঈদযাত্রায় জনগণের ভোগান্তি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ঈদযাত্রায় বিশৃঙ্খলা সরকারের গাফিলতি- সড়ক ও পরিবহন মন্ত্রীর অযাচিত মন্তব্যই এসবের জন্য অনেকটা দায়ী।’

এসময় দেশের জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তরিত করা যায় তাহলে বাংলাদেশ একটি মর্যাদাপূর্ণ সম্ভাবনাময় অঞ্চল হবে বলে মন্তব্য করেন জামায়াতের এ নেতা।

প্রায় ঘণ্টাব্যাপি এ মতবিনিময় সভায় সিলেটের সাংবাদিকরা ছাড়াও সিলেট জেলা ও মহানগর জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র:এখন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

গণতন্ত্রের সৌন্দর্যের জন্য হলেও সংবিধান সংস্কার প্রয়োজন: জামায়াত আমির

আপডেট সময় : ১২:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬