ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে একসঙ্গে ধরা পড়ল ১০১ মণ ইলিশ, বিক্রি ৩৩ লাখে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের ডাক দেওয়ার ঘোষণা: গণতন্ত্রের সঙ্গে কতটা সাংঘর্ষিক? বাংলা নববর্ষ উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় তনু হত্যা: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বাংলাদেশ সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে চায় ভারত কক্সবাজারে ক্রাইম ও অপারেশন দায়িত্বে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো: অহিদুর রহমান (পিপিএম) সচল হলো টেকনাফ স্থলবন্দর,সীমান্ত বাণিজ্য হবে মিয়ানমার সরকারের সাথে-নৌপরিবহন প্রতিমন্ত্রী ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ, উদ্ধার বাংলাদেশিসহ ৩২ জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম দাম বাড়ছেই, হরমুজ দীর্ঘ সময় বন্ধ থাকলে আসবে বড় বিপদ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি আর ‘আগের অবস্থায়’ ফিরবে না: ইরান সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বেচ্ছাশ্রমে উখিয়ার রাস্তায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতার জয়যাত্রা

উখিয়ায় স্বেচ্ছাশ্রমে গড়ে উঠছে পরিচ্ছন্নতার নতুন দৃষ্টান্ত। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিডি ক্লিন উখিয়া টিম তাদের প্রথম পরিচ্ছন্নতা অভিযান শুরু করে। উখিয়া শহীদ মিনার ও আশপাশের রাস্তা থেকে প্রায় ২ টন ময়লা সংগ্রহ করে পরিস্কার করা হয়।

অভিযানে স্বেচ্ছাসেবীরা ঝাড়ু, ট্রলি ও বর্জ্য ব্যাগ হাতে নিয়ে সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পুরো সময় জুড়ে তাদের মাঝে ছিল অদম্য উৎসাহ ও আনন্দ।

ওমর ফারুকের নেতৃত্বে অভিযানে অংশ নেওয়া বিডি ক্লিন উখিয়া টিমের প্রতিনিধি বলেন,”পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি নাগরিক দায়িত্বও। আমরা চাই আমাদের আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও দৃষ্টিনন্দন উখিয়া গড়ে তুলতে। এজন্য সাধারণ মানুষকেও সচেতন হয়ে পরিচ্ছন্নতার কাজে অংশ নিতে হবে।”

তিনি আরও জানান, এই অভিযান একদিনের নয়; এটি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অব্যাহত থাকবে।

জেলা টিমের সমন্বয়ক ছৈয়দ করীম বলেন,
“পরিচ্ছন্ন পরিবেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে। শুধু স্বেচ্ছাসেবীরা নয়, স্থানীয় দোকানদার, গাড়িচালক ও পথচারীরাও ময়লা যথাস্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।”

বিডি ক্লিন টেকনাফ টিমের সমন্বয়ক রাফি আনোয়ার জানান, নিয়মিত অভিযানের পাশাপাশি তারা স্কুল, কলেজ ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা কার্যক্রম চালাবেন। শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করা হবে।

স্বেচ্ছাশ্রমে শুরু হওয়া এই অভিযান উখিয়ার তরুণদের সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল প্রতিচ্ছবি। বিডি ক্লিন উখিয়া টিম আশা করছে, স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা পেলে শহরটি দ্রুত একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর শহরে রূপান্তরিত হবে।

অভিযানে অংশ নেন বিডি ক্লিন উখিয়া, জেলা ও টেকনাফ টিমের সদস্যরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে একসঙ্গে ধরা পড়ল ১০১ মণ ইলিশ, বিক্রি ৩৩ লাখে

স্বেচ্ছাশ্রমে উখিয়ার রাস্তায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতার জয়যাত্রা

আপডেট সময় : ০২:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫