ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা

সিবিআইইউ ‘র উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ সভা

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জুমাবার (৬ নভেম্বর) সকালে ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান।

তিনি বলেন, যদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তাদেরকে স্মরণীয় রাখতে নানামুখী উদ্যোগ নিতে হবে। ইতোমধ্যে আমি অনেক পরিবারের সঙ্গে দেখা করেছি। সাধ্যমত সহযোগিতাও দিয়েছি। জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মৃতিতে রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।

তিনি আরো বলেন, যেসব স্বৈরাচার নেতারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দখলের মাধ্যমে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতোমধ্যে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।

লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। তাদেরকে অনুপ্রেরণা যুগিয়েছে শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. তৌহিদ হোসাইন চৌধুরী।

উপস্থিত ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যই হচ্ছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। সমাজের প্রত্যেক স্থরের মানুষ যেন সাম্য ও নায্যতার ভিত্তিতে সমান অধিকার পায় এটাই হউক ২৪ শে’র স্বাধীনতার চেতনা।

ইউনিভার্সিটি’র সহকারী পরিচালক (পি আর এন্ড মিড়িয়া) ইমাম খাইর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর কাজি মুস্তাইন বিল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ হামিদুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আতাউল্লাহ খালেদ, আইন বিভাগের চেয়ারম্যান খান হাবিবা মুস্তারিন।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নেতৃত্বেদাতা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, সাহিদুল ওয়াহিদ সাহেদ, তারিন সুলতানা, সাজ্জাদ হোসাইন, এনামুল হক।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণমূলক গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন, জাহিদুল ইসলাম, নুরুল আবছার, তানজিম ও তিথি। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

সিবিআইইউ ‘র উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ সভা

আপডেট সময় : ০১:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪