ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

সিবিআইইউ জার্নালিস্ট সোসাইটি গঠিত, সভাপতি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের তাহজীবুল-সম্পাদক টিটিএনের সাজিন

প্রথমবারের মতো কক্সবাজারের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ)’র “কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জার্নালিস্ট সোসাইটি (সিজেএস)” গঠন করা হয়েছে।

বুধবার (০৪ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাংবাদিকতার সাথে যুক্ত শিক্ষার্থীদের নিয়ে এই সোসাইটি গঠন করা হয়। যেখানে উপস্থিত সংবাদকর্মী শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার জেলা প্রতিনিধি তাহজীবুল আনাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন টিটিএনের নিজস্ব প্রতিবেদক আসিফুজ্জামান সাজিন।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ হামিদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পিআর এ্যান্ড মিডিয়া) ও সিজেএস কো-অর্ডিনেটর ইমাম খাইর।

এসময় হামিদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ছড়িয়ে পড়বে বিশ্বমঞ্চে। বিশ্ববিদ্যালয় থেকে সংগঠনটিকে সকল সহযোগিতা নিশ্চিত করা হবে। সাংবাদিকতার এই মহান পেশায় যুক্ত হওয়া শিক্ষার্থীদের এবং নির্বাচিত সংগঠকদের অভিনন্দন জানাই।

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিস্ট সোসাইটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি রোকসানা সুমি, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ মোরশেদ, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ হেলাল, প্রচার সম্পাদক এনামুল হক ও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয় মোহাম্মদ নূর, ইমরুল ইবনে হোসাইন, আব্দুল্লাহ আল ফয়সাল, দেলোয়ার হোসেন সাইদি এবং মোহাম্মদ সাজ্জাদ। বাকি সদস্যদের সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

পরবর্তীতে উপস্থিত সকলের মতামতের মাধ্যমে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জার্নালিস্ট সোসাইটিকে পাকাপোক্ত করতে উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয় উক্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ হামিদুর রহমান ও ইংরেজি বিভাগের শিক্ষক আদিল ইলাহিকে।

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

সিবিআইইউ জার্নালিস্ট সোসাইটি গঠিত, সভাপতি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের তাহজীবুল-সম্পাদক টিটিএনের সাজিন

আপডেট সময় : ০৯:২৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪