ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল

সালাহউদ্দিন আহমদের প্রতিশ্রুতির বাস্তবায়ন: জেলার নতুন উপজেলা “মাতামুহুরি”

অবশেষে প্রত্যাশা পুরণ হলো মাতামুহুরী এলাকার মানুষের। চকরিয়াকে ভাগ করে কক্সবাজার জেলার নতুন উপজেলা হচ্ছে মাতামুহুরি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

যা ছিলো স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্বাচনী প্রতিশ্রুতি।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় চকরিয়া উপজেলাকে প্রশাসনিকভাবে বিভক্ত করে নতুন ‘মাতামুহুরী’ উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

​নিকার-এর ১২০তম এই বৈঠকে দেশের প্রশাসনিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে যেখানে বগুড়া সিটি কর্পোরেশনসহ মোট পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে চকরিয়া উপজেলার একটি বৃহৎ অংশ নিয়ে মাতামুহুরী উপজেলা গঠনের খবরটি স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। ভৌগোলিক বিশালতা এবং ক্রমবর্ধমান জনসংখ্যার কথা বিবেচনা করে মাতামুহুরীকে পৃথক উপজেলা করার দাবিটি ছিল দীর্ঘদিনের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে মাতামুহরীকে আলাদা উপজেলা করবেন। সরকার গঠনের ২ মাসের মধ্যেই মাতামুহুরি কে উপজেলায় রুপান্তরের সরকারি সিদ্ধান্ত কে স্থানীয়রা সালাহউদ্দিন আহমদের অবদান বলে আখ্যায়িত করছেন।

সরকারের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে এই অঞ্চলের সাধারণ মানুষ বাড়ির কাছেই প্রয়োজনীয় প্রশাসনিক ও দাপ্তরিক সেবা পাবেন যা স্থানীয় জীবনযাত্রার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন এ জনপদের মানুষেরা।

​মাতামুহুরীকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরের ফলে অবকাঠামোগত উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির তদারকি এবং সরকারি সুযোগ-সুবিধা বণ্টন আরও সহজ ও বেগবান হবে বলে আশা প্রকাশ করছেন এ নতুন উপজেলার বাসিন্দারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা

সালাহউদ্দিন আহমদের প্রতিশ্রুতির বাস্তবায়ন: জেলার নতুন উপজেলা “মাতামুহুরি”

আপডেট সময় : ১০:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬