ঢাকা ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার ‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না কমিটি, ট্রাম্পের আক্ষেপ প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের ৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭% রোহিঙ্গা: গবেষণা মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে  ‘অপপ্রচার’ নিয়ে ‘উখিয়ার ঘাট কাস্টমস’ এর বিবৃতি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি ২০ মে নাইক্ষ্যংছড়িতে অনুষ্ঠিত একটি নিলাম’কে কেন্দ্র করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে উল্লেখ করে বিবৃতি দিয়েছে উখিয়ার ঘাট কাস্টমস (বালুখালী চেকপোস্ট ও শুল্কগুদাম) কর্তৃপক্ষ।

সহকারী কাস্টমস কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, যথাযথ নিয়ম অনুসরণ করে ১ কোটি ৫ লাখ ৪২ হাজার ৭ শত ৯৬ টাকায় বিজিবি কতৃক জব্দকৃত গরু, সুপারী সহ অন্যান্য পণ্য সেই নিলামে বিক্রি করা হয় এবং সংগৃহীত অর্থ ইতিমধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

অথচ, একটি ফেসবুক পেইজে প্রচারিত সেই কন্টেন্টে বলা হয়েছে নিলামে প্রাপ্ত অর্থ ৯৩ লক্ষ টাকা, যার কোনো ভিত্তি নেই। একই সাথে প্রকাশ করা ছবি ও অন্যান্য তথ্যের মধ্যে অসংখ্য গড়মিল লক্ষণীয় বলে জানান তিনি।

পাশাপাশি ‘রাজস্ব ফাঁকি ও সিন্ডিকেটের সাথে যোগসাজশের অভিযোগ ‘ হাস্যকর এবং আইন অবমাননার সামিল উল্লেখ করে তিনি বলেন, ‘যেহেতু বিজিবি ও কাস্টমস কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় নিলামের সকল কার্যক্রম প্রকাশ্যে সম্পন্ন করা হয় সেখানে অনিয়ম-দুর্নীতির প্রশ্নই আসেনা।’

এছাড়াও তিনি বলেন, ‘ ৬০ লক্ষ টাকায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ‘টোল-ট্যাক্স’ ইজারা দেওয়ার যে মিথ্যা তথ্য উল্লেখ করা হয়েছে সেটিই প্রমাণ করে এই কন্টেন্ট টি নিছক ‘অপপ্রচার’ ব্যতিত আর কিছুই নয়।’

কারণ কাস্টমস কর্তৃপক্ষের এই ইজারা দেওয়ার কোনো এখতিয়ার নেই এবং সেটি করে থাকে উপজেলা প্রশাসন বলে জানান তিনি।

কাস্টমস কর্তৃপক্ষ -এমন নিন্দনীয় অপপ্রচারে প্রশাসন, সাংবাদিক সহ সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার

সামাজিক যোগাযোগ মাধ্যমে  ‘অপপ্রচার’ নিয়ে ‘উখিয়ার ঘাট কাস্টমস’ এর বিবৃতি

আপডেট সময় : ০৭:৪৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫