ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রশাসনিক কর্মকর্তাদের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর (ফাইনান্স অ্যান্ড অ্যাকাউন্টস) শাহাদাত হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ফাউন্ডার প্রফেসর সরোয়ার জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন ড. মোজাম্মেল হক এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএফএম মোদাচ্ছের আলি। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আরমান হোসেন এবং সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও টিটিএন সম্পাদক শেখ জাহাঙ্গীর হাছান মানিক।

ইফতার ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক এবং কর্মকর্তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রভাষক মৌলানা মোহাম্মদ ফয়সাল।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস, ইসি অফিস, অ্যাকাউন্টস অফিসসহ বিভিন্ন বিভাগের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলটি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উপস্থিত বক্তারা উল্লেখ করেন।

ট্যাগ :

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬