ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প এবার পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ রোহিঙ্গা ক্যাম্পে ইস্টার সানডে উদযাপিত: সম্প্রীতি ও আলোর বার্তা রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা

সাংবাদিক হিরুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে টেকনাফে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

উখিয়ার বিএনপির নেতা আরফাত চৌধুরীর বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিক সাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় টেকনাফে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারী) বিকেল ৩টার দিকে টেকনাফের শাপলা চত্বর মোড়ে টেকনাফে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক আমিনুল ইসলাম বাঁধনের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের কণ্ঠস্বর পত্রিকার টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন (ভুলু), দৈনিক কক্সবাজার প্রতিদিন-এর সহকারী সম্পাদক মোহাম্মদ ইসলাম, সিনিয়র সাংবাদিক নুরুল হক, দৈনিক সমকাল-এর প্রতিনিধি আব্দুর রহমান, প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিনিধি মোহাম্মদ ইউনুছ (অভি), কালের কণ্ঠ-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি রহমত উল্লাহ, দৈনিক আজকালের খবর-এর প্রতিনিধি ফারুকুর রহমান, আজকের বাংলা-এর প্রতিনিধি ফারুক আলম তোফায়েল, দৈনিক কক্সবাজার প্রতিদিন-এর প্রতিনিধি তোফায়েল বিন আজাদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

এসময় বক্তারা বলেন, একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছেন। সেই সংবাদ প্রকাশের জেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দিয়ে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার জন্য গুরুতর হুমকি। এ ধরনের মামলা শুধু একজন সাংবাদিককে নয়, পুরো গণমাধ্যমকে ভয়ভীতি দেখানোর অপচেষ্টা।

তারা অবিলম্বে দৈনিক সকালের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার প্রতিবেদক শাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।অন্যথায় বৃহত্তর কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানানো হবে বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

মানববন্ধন শেষে সাংবাদিকরা সাংবাদিক নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং স্বাধীন সাংবাদিকতা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে মামলা দায়ের করেন আরফাত চৌধুরী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক হিরুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে টেকনাফে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

আপডেট সময় : ০৭:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬