ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক সায়েমের মরদেহ উদ্ধার উখিয়ার হারেসের সুরে মুগ্ধ নেট দুনিয়া,সরকারি পৃষ্ঠপোষকতার দাবী কক্সবাজারে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের স্বীকৃতি: জাতিসংঘের প্ল্যাটফর্মে ফিচারড SURGE Bangladesh শহরের কুতুবদিয়া পাড়ার আলোচিত রোজিনাকে আটক করেছে পুলিশ বিয়ের অতিথি ১০০ ছাড়ালে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স বসানোর দাবি এমপির বাংলাদেশকে নিষিদ্ধ করতে আইসিসিতে চিঠি সাবেক বিসিবি সভাপতির টেকনাফে সড়কের দুই পাশে কলেমা লেখা সাদা পতাকা আ’র’কা’ন আ’র্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবর কতটুকু সত্য? মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রোজিনা গ্রেপ্তার কক্সবাজার জেলা জামায়াত আমীরের উদ্যোগে মুক্ত হলো হাসপাতাল বিলের জন্য আটকে থাকা রিয়াজের মরদেহ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত আর্জেন্টিনা সমর্থকদের সবুজ উদ্যোগ -কক্সবাজারে ১ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ মহেশখালীতে বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী দুই হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি অহিদুল গ্রেপ্তার  কক্সবাজার সদর থানায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, অল্প সময়েই নিয়ন্ত্রণে আগুন

সাংবাদিক সংসদ কক্সবাজারের স্মরণ সভায় বক্তারা: সাংবাদিক ছৈয়দ উল্লাহ আজাদ ছিলেন বহু গুণের অধিকারি

সাংবাদিক, মানবাধিকার কর্মী এস এম ছৈয়দ উল্লাহ আজাদের প্রথম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে সাংবাদিক সংসদ কক্সবাজার।

এ উপলক্ষে সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় শহরের বদরমোকাম জামে মসজিদ প্রাঙ্গণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন বদরমোকাম জামে মসজিদের খতীব মাওলানা আবদুল খালেক নিজামী। সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল এর সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ মেহমান ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সংগঠনের উপদেষ্টা দৈনিক গণসংযোগের প্রধান সম্পাদক আদনান সাউদ ও কক্সবাজার নিউজ-সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর।

সভায় বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক ছৈয়দ উল্লাহ আজাদ ছিলেন বহু গুণের অধিকারী। তিনি ছিলেন সহজ-সরল, অমায়িক ও নিরহংকার একজন মানুষ। সাংবাদিকতার পাশাপাশি মানব সেবায় ব্রত ছিলেন তিনি।

সাংবাদিক সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহীদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সংসদের যুগ্ম সম্পাদক জিকির উল্লাহ জিকু, শাহেদ হোছাইন মুবিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, এম.এ সাত্তারসহ আরও অনেকেই।

এর আগে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩ আগস্ট কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে আসরের নামাজের পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজারের উপদেষ্টা দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, চ্যানেল আইয়ের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, জিটিভির কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরু, সংগঠনের সদস্যরাসহ সাধারণ মুসল্লীরা। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল কাইয়ুম।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী গ্রামের সন্তান প্রয়াত সাংবাদিক ছৈয়দ উল্লাহ আজাদ  ছিলেন “সাংবাদিক সংসদ কক্সবাজার” এর সহ সভাপতি এবং স্থানীয় দৈনিক রূপালী সৈকত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার । এর আগে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় লেখালেখি করেছেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক সায়েমের মরদেহ উদ্ধার

সাংবাদিক সংসদ কক্সবাজারের স্মরণ সভায় বক্তারা: সাংবাদিক ছৈয়দ উল্লাহ আজাদ ছিলেন বহু গুণের অধিকারি

আপডেট সময় : ১২:২১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫