ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

সাংবাদিক ছৈয়দ উল্লাহ আজাদের ১ম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক সংসদের দোয়া মাহফিল

সাংবাদিক, মানবাধিকার কর্মী এস এম ছৈয়দ উল্লাহ আজাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ৩ আগষ্ট মাত্র ৫৫ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি। রেখে যান স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে, আত্মীয় স্বজন, অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী।

তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে সাংবাদিক সংসদ কক্সবাজার। ৩ আগষ্ট, রবিবার বিকালে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে আসরের নামাজের পর আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজারের উপদেষ্টা দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, চ্যানেল আইয়ের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, জিটিভির কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরু, সংগঠনের সভাপতি এম.এ আজিজ রাসেল, সহ সাধারণ সম্পাদক শাহেদ হোছাইন মুবিন, অর্থ সম্পাদক আমিনুল কবির, সদস্য আশরাফ বিন ইউসুফ ও মো. ইব্রাহিম খলিলসহ সাধারণ মুসল্লীরা।

দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল কাইয়ুম।

প্রয়াত ছৈয়দ উল্লাহ আজাদ “সাংবাদিক সংসদ কক্সবাজার” এর সহ সভাপতি এবং স্থানীয় দৈনিক রূপালী সৈকত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োজিত ছিলেন। এর আগে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় লেখালেখি করেছেন তিনি।

সাংবাদিক নেতারা বলেন, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী গ্রামের সন্তান সাংবাদিক ছৈয়দ উল্লাহ আজাদ ছিলেন একজন নির্লোভ, সদালাপী, নিরহংকার মানুষ। বিভিন্ন সময় নানা সামাজিক, মানবিক ও পরিবেশ সুরক্ষায় রেখেছেন ভুমিকা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক ছৈয়দ উল্লাহ আজাদের ১ম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক সংসদের দোয়া মাহফিল

আপডেট সময় : ১২:০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫