ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোটবাজারের তোফায়েল মিয়া মারা গেছেন : জানাজা পালং হাইস্কুল মাঠে কোটবাজারের তোফায়েল মিয়া মারা গেছেন : জানাজা পালং হাইস্কুল মাঠে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত- সাংবাদিক আহমদ গিয়াসের নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার টেলিগ্রাম নিউজ অফিস পোড়ানোর হুমকি দেয়া রামু কলেজ ছাত্রদল নেতা মোর্শেদুল হক বহিস্কার লোহাগাড়ায় ইয়াবা উদ্ধার : নারীসহ আটক ৪, নোহা গাড়ি জব্দ পেকুয়ার টৈটংয়ে রাত হলেই সক্রিয় গাছ পাচার চক্র সিঙ্গেল আছেন? আজ আপনার দিন শুক্রবার  চট্রগ্রামে সৎসঙ্ঘ ৯৩ ব্যাচের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প:কি কি থাকছে সেনাসদস্য তিতাস হত্যা মামলার আসামি বক্কইন্যা গ্রেফতার প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু টেকনাফে যুবলীগের কর্মসূচীতে বাধা দিতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তা : গাড়ী ভাংচুর পেশাগত ঐক্য জোরদারে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভা, বনভোজন ১২ ডিসেম্বর আইনজীবী নাজেহালের নিন্দা ও উদ্বেগ জানিয়ে জেলা বারের সাধারণ সম্পাদকের বিবৃতি

সংসদ নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ শনাক্তে কক্সবাজারে যাচ্ছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের পথে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ শনাক্ত ও সেগুলো সমাধানের কার্যকর পথ খুঁজতে এবার কক্সবাজারে দুই দিনব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)। গুরুত্বপূর্ণ এ সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিতে যাচ্ছেন।

ইসি কর্মকর্তারা জানায়, সারা দেশের ১০টি প্রশাসনিক অঞ্চলে পর্যায়ক্রমে এ ধরনের কর্মশালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চলের এই আয়োজনটি পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে।

এই কর্মশালায় মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় যেসব প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেসব সমস্যার স্থায়ী সমাধান কী হতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে আয়োজিত এই সভায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। ঢাকা থেকে সিইসির নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন এবং ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তার একটি প্রতিনিধি দল এই সফরে অংশ নিচ্ছেন।

ইসির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ২টা ১০ মিনিটের একটি ফ্লাইটে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার কমিশনার ও সিনিয়র সচিবের কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। তারা সেখানে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পায় অবস্থান করবেন।

শুক্রবার (১৫ মে) সকাল থেকে শুরু হয়ে ১৬ মে পর্যন্ত চলবে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর আলোকে লব্ধ অভিজ্ঞতা ও করণীয়” শীর্ষক এই নিবিড় কর্মশালা। দুই দিনের এই বুদ্ধিবৃত্তিক আলোচনা শেষে ১৬ মে বিকেলেই প্রতিনিধি দলটির পুনরায় ঢাকায় ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত সোমবার ঢাকা অঞ্চলেও একই বিষয়ের ওপর একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। সেই সভায় বর্তমান নির্বাচনী ব্যবস্থার সংস্কার ও আরপিও পুনর্লিখনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং কাঠামোগত পরিবর্তনের সুপারিশ উঠে আসে। কক্সবাজারের এই আয়োজন থেকেও নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে নতুন কোনো দিকনির্দেশনা আসবে বলে মনে করছে নির্বাচন কমিশন।

মাঠ পর্যায়ের এই সুপারিশগুলো আগামী দিনে একটি গ্রহণযোগ্য ও ত্রুটিমুক্ত নির্বাচনী পরিবেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান কর্মকর্তারা।

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কোটবাজারের তোফায়েল মিয়া মারা গেছেন : জানাজা পালং হাইস্কুল মাঠে

সংসদ নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ শনাক্তে কক্সবাজারে যাচ্ছে ইসি

আপডেট সময় : ১১:৪০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬