ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬ রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র কক্সবাজার থেকে বিশ্বমঞ্চে উপকূলের কণ্ঠস্বর জিমরান শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ
রামুর ফতেখারকূলে সহিদুজ্জামান

শহীদ জিয়ার আদৰ্শ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন জনতার রাজনীতিক। তাঁর ১৯ দফা কর্মসূচি এদেশের মানুষের অধিকার ও অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছিল। আমরাও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, কক্সবাজার হলো জিয়ার আদর্শের ঘাঁটি। এই ঘাঁটির রক্ষক হিসেবে আমাদের আগামী জাতীয় নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি শনিবার (০৫ এপ্রিল) সারাদিন রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নে গণসংযোগকালে এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান শনিবার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান বাজার, আসকর খিল, নোনাছড়ি, ইলিশিয়া পাড়া, ফতেখারকুল ইউনিয়নের বাইপাশ, সিপাহী পাড়াসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

এছাড়াও তিনি রামু উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহমদুল হক চৌধুরী ও সাবেক সভাপতি কুরবান আলী, রামু উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব টিপু সুলতান, ফতেখারকুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও রামু উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাবের আহমদের কবর জিয়ারত করেন।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতারুল আলম, রামু উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল্লাহ সিকদার চেয়ারম্যান, রামু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এস্তেফাজুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক আখতার কামাল আজাদ, কাওয়ারকূপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তার আহমদ, জেলা যুবদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সদস্য ডাঃ মোহাম্মদুল হক জনি, বিএনপি নেতা নুরুল আলম প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আজ শহীদ নূর হোসেন দিবস

রামুর ফতেখারকূলে সহিদুজ্জামান

শহীদ জিয়ার আদৰ্শ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি

আপডেট সময় : ১১:২৬:১০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫