ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন : সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে ১০ প্রার্থীর লড়াই সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না উখিয়ায় নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার ৭ বছর বয়সী পূর্ণ বড়ুয়া, পরিবারের কাছে হস্তান্তর উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার রামুতে ​মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ জলবায়ু ঝুঁকিতে থাকা ১৫টি জেলে পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নৌকা কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি যাওয়ার পথে পানিতে পড়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর শামীমের মরদেহ উদ্ধার সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন সদর থানা পুলিশের বিশেষ অভিযান :ছিনতাইয়ের অভিযোগে সম্রাট নামের যুবক আটক শহরে ডিবির অভিযান : ৪ ছিনতাইকারী আটক লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজার ইয়াবা উদ্ধার, দম্পতিসহ আটক ৬

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের পৃথক চারটি অভিযানে ৬৩ হাজার ইয়াবা উদ্ধার এবং ছয়জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল টয়োটা জিপ ও একটি ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রোববার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার চুনতি চেকপোস্ট ও আমিরাবাদ স্টেশন এলাকায় এসব অভিযান পরিচালনা করে লোহাগাড়া থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব চন্দ্র নাহার নেতৃত্বে চুনতি জাঙ্গালিয়া এলাকায় বন্যপ্রাণী রেঞ্জ বন কর্মকর্তা কার্যালয়ের সামনে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি সাদা রঙের টয়োটা জিপ (ঢাকা মেট্রো-ঘ ১৬-৫৬৭৮) কে থামানোর সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহকে জানানো হলে তিনি থানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কৌশলগত ব্যারিকেড স্থাপন করেন। কিছুক্ষণ পর পালিয়ে আসা গাড়িটি সেখানে পৌঁছালে পুলিশ সেটি ঘিরে ফেলে।

পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ইঞ্জিনের বাম পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত মো. আল মামুন (৪০), তার স্ত্রী ইসমাত জেরিন (৩৮) এবং গাড়িচালক মোহাম্মদ আলী (৩০)-কে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আল মামুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এদিকে , একইদিন বিকেল ৪টার দিকে এসআই গোবিন্দ চন্দ্র দাশের নেতৃত্বে আমিরাবাদ স্টেশন এলাকার মা ও শিশু হাসপাতালের সামনে চেকপোস্ট পরিচালনার সময় হানিফ সুপার বাসের যাত্রী মো. সিদ্দিক (৪৮)-কে সন্দেহজনক আচরণের কারণে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজের পেটের ভেতর ইয়াবা বহনের কথা স্বীকার করেন।

পরে চিকিৎসকের পরামর্শে এক্স-রে পরীক্ষা করলে তার পেটে ছোট ছোট প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে। পরবর্তীতে বিশেষ প্রক্রিয়ায় তার পেট থেকে ৭৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে আরেকটি চেকপোস্টে ইয়ামাহা মোটরসাইকেলের গিয়ার বক্সের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে চালক ইলিয়াছ হাবিব (২৬)-কে আটক করা হয়।

এ ছাড়া দিবাগত রাত ২টার দিকে একই এলাকায় অভিযান চালিয়ে হানিফ সুপার বাসের যাত্রী মিজানুর রহমানের দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকেও আটক করা হয়।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, মাদকদ্রব্য উদ্ধার ও মাদক পাচারকারীদের গ্রেপ্তারে থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৃথক চারটি অভিযানে মোট ৬৩ হাজার ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন : সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে ১০ প্রার্থীর লড়াই

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজার ইয়াবা উদ্ধার, দম্পতিসহ আটক ৬

আপডেট সময় : ১০:০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬