ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

লামা পৌরসভার ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা

বান্দরবানের লামা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লাখ ৩ হাজার ৬১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট অধিবেশনে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন।

বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদান কমিটির সদস্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঘোষিত বাজেট অনুযায়ী, পৌরসভার মোট রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৭২২ টাকা এবং রাজস্ব ব্যয় ২ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকা। সমাপনী স্থিতি থাকবে ১৪ লাখ ৩৩ হাজার ৭২২ টাকা।

রাজস্ব ব্যয়ের মধ্যে সাধারণ সংস্থাপন খাতে ১ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী খাতে ২৫ লাখ ২০ হাজার টাকা এবং শিক্ষা খাতে ২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া পানি সরবরাহসহ অন্যান্য প্রয়োজনীয় খাতেও বরাদ্দ রাখা হয়েছে।

উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা, কোভিড-১৯ রিকভারি প্রকল্প, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুদান এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থ অন্তর্ভুক্ত রয়েছে।

ব্যয় খাতে অবকাঠামো উন্নয়নের জন্য ৫ কোটি ৪০ লাখ টাকা, পৌর ভবন সম্প্রসারণ ও সংস্কার, স্টাফ ডরমিটরি, বাউন্ডারি ওয়াল এবং মার্কেট নির্মাণে ১ কোটি ৩০ লাখ টাকা এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রশাসন এবং পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লামা পৌরসভার ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা

আপডেট সময় : ০৭:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬