ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা  ‘টুপটুপে প্রাণহানির দায় কর্তৃপক্ষ এড়াতে পারেনা’, তদন্তের দাবি শিবিরের টুপটুপ ট্রাজেডিতে পর্যটনমন্ত্রীর শোক, তিন জরুরি নির্দেশ টুপটুপ রিসোর্ট ট্রাজেডিতে উখিয়া থানায় মামলা, গ্রেপ্তার ম্যানেজার ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন

রোহিঙ্গা আশ্রয় শিবিরে আগুনে ২ জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণে আসার আগে হাজরো ঘর পুড়ে গেছে। প্রায় পৌনে তিন ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ওয়েস্ট, সি-৫ ব্লক সিআইসি অফিসের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন টিটিএন-কে জানান, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এতে এক শিশু এবং এক বৃদ্ধ রয়েছে। তবে তাৎক্ষণিক মৃত্যুর কারণ এবং তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে তাদের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে কাজ করে সেনাবাহিনী ও ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

এখন পর্যন্ত এতে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন তার তথ্য জানায়নি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের

রোহিঙ্গা আশ্রয় শিবিরে আগুনে ২ জনের মৃত্যু

আপডেট সময় : ১১:২৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪