ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

রাস্তার পাশে মিলল ভবঘুরে বৃদ্ধের মরদেহ

টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায় রাস্তার পাশ থেকে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে ইয়াহিয়া বরফকল ও মাছের ঘের সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মো. সিরাজ মিয়া (৬৫) টেকনাফ উপজেলার মাঝের পাড়া ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তার পিতার নাম মৃত কাদির হোসেন এবং মায়ের নাম মৃত মলকাবানু।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে শাহপরীর দ্বীপ এলাকায় ইয়াহিয়া বরফকলের পাশে মাছের প্রজেক্ট সংলগ্ন স্থানে কাজ করতে গিয়ে কয়েকজন শ্রমিক রাস্তার পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তারা বুঝতে পারেন, ওই ব্যক্তি মারা গেছেন। পরে বিষয়টি টেকনাফ থানায় জানানো হলে এসআই মো. আলী মর্তুজা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল কার্যক্রম করেন।

স্বজনদের বরাত দিয়ে এসআই মো. আলী মর্তুজা জানিয়েছেন, নিহত সিরাজ মিয়া প্রায় ১৫ থেকে ১৬ বছর আগে পাকিস্তান থেকে বাংলাদেশে চলে আসেন। তখন থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। দেশে ফেরার পরও তিনি ভবঘুরের মতো বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। স্থানীয় লোকজনও তাকে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন হিসেবে চিনতেন।

নিহতের ভাবি রমবাহার ও ভাগ্নে ইউনুছসহ স্বজনদের ভাষ্য, “সিরাজ মিয়া প্রায়ই বাড়ির বাইরে থাকতেন এবং বিভিন্ন স্থানে ঘুরাফেরা করতেন। তার আচরণ ছিল অস্বাভাবিক।”

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তার ভাষ্য, “তবে প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

রাস্তার পাশে মিলল ভবঘুরে বৃদ্ধের মরদেহ

আপডেট সময় : ০৮:৩০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬