ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় অপহরণের ৪ ঘন্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার রামুতে তরুনের মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসী ও পুলিশের মধ্যে উত্তেজনা মেরিন ড্রাইভে চান্দের গাড়ি দুর্ঘটনায় ঢাকার ব্যবসায়ী নিহত, স্ত্রী-সন্তানসহ আহত ১৩ কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭ মরহুম এডভোকেট খালেকুজ্জামানের ২৫তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ ক্রোড়পত্র ​পর্দা নামলো পর্যটন মেলার: আগামীতে আরও জাঁকজমকপূর্ণ আয়োজনের দাবি কক্সবাজারে গত ১ বছরে এসেছে ১০ জন বিদেশী পর্যটক! অলংকার মোড়ে দুর্ঘটনা: ট্রাক চাপায় প্রাণ গেল লোহাগাড়ার বাইক আরোহী আক্কাছের ঢাকায় আটক হওয়া জেলা জাসদ সভাপতি টুটুল, যুগ্ম-সম্পাদক মাসুসহ ৫ নেতা মুক্ত লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা চাষীর মরদেহ, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ, লোহাগাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার আসামি আকাশ মিয়া গ্রেফতার টেকনাফের লেদায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন কক্সবাজারে : মাস্টার প্ল্যানের কথা জানালেন এমপি কাজল

রামুতে স্ত্রীর হাতে স্বামী খুন, দাম্পত্যকলহ নাকি পরকীয়া? 

  • আনিস নাঈম
  • আপডেট সময় : ০৯:০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • 758

কক্সবাজারের রামু উপজেলায় ভাড়া বাসা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় সামনে আসছে একাধিক প্রশ্ন। নিহত বেলাল উদ্দিন জিহাদ (২২), প্রকাশ বাদল রাজারকুল ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তার স্ত্রী আখিঁ বেগম (২৫) পলাতক।

বুধবার (৪ মার্চ) দুপুরে ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি একতলা ভবনের কক্ষ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সকাল থেকে তীব্র দুর্গন্ধ বের হলে সন্দেহ হয়। পরে তালাবদ্ধ কক্ষ খুলে কাঁথা ও বালিশ চাপা দেওয়া অবস্থায় লাশ দেখতে পান তারা।

রামু থানার ওসি (তদন্ত) শেখ মো. ফরিদ জানান, ঘটনাস্থলের আলামত ও মরদেহের অবস্থান থেকে প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করা হবে। এছাড়া হত্যাকাণ্ডের সময়কাল নির্ধারণ, মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণ, আশপাশের ফুটেজ সংগ্রহ এবং সম্ভাব্য তৃতীয় পক্ষের সম্পৃক্ততা সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস আগে ওই নারী বাসাটি ভাড়া নেন। ভাড়ার সময় তিনি পরিচয় দেন, তার বাবা-মা ওমরাহ পালনে সৌদি আরবে আছেন এবং স্বামী বাইরে কাজ করেন। তবে জাতীয় পরিচয়পত্র বা স্থায়ী ঠিকানার যাচাই কতটা করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রতিবেশীরা দাবি করেছেন, বাসায় মাঝেমধ্যে বিভিন্ন ব্যক্তির আসা-যাওয়া ছিল। তাদের কখনো মামা, কখনো খালাতো ভাই হিসেবে পরিচয় দেওয়া হতো। একই সঙ্গে অভিযোগ রয়েছে, তিনি একাধিক নাম ব্যবহার করতেন। পুলিশ এসব তথ্য যাচাই করছে।

প্রতিবেশী কয়েকজন মহিলার দাবী, হামিদুল হক নামের এক ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। তদন্ত কর্মকর্তারা বলছেন, নিহত ও পলাতক স্ত্রীর মোবাইল ফোনের কল ডিটেইল রেকর্ড  এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম বিশ্লেষণ করে সম্ভাব্য যোগাযোগের নেটওয়ার্ক খতিয়ে দেখা হবে।

স্থানীয় সূত্র আরও জানায়, ওই বাসা থেকেই নিয়মিত টিকটক ভিডিও তৈরি করা হতো। তদন্তকারীরা ধারণা করছেন, অনলাইন যোগাযোগ ও ব্যক্তিগত সম্পর্কের জাল এই ঘটনায় কোনো ভূমিকা রেখেছে কিনা, তা বিশ্লেষণ করা জরুরি।

নিহতের বাবা আবুল কাশেমের অভিযোগ তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, “এটি স্বাভাবিক পারিবারিক ঝগড়া নয়, পেছনে বড় কিছু আছে। আমার ছেলেকে কিছুদিন আগে মেনে ফেলার হুমকি দিয়েছিলো তার বউ” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

স্থানীয়রা জানিয়েছেন, আখিঁ বেগমের পূর্বে একাধিক বিয়ে হয়েছিল বলে এলাকায় প্রচলিত আছে। পুলিশ বলছে, তার পূর্বের বৈবাহিক ইতিহাস ও সামাজিক যোগাযোগও যাচাই করা হচ্ছে।

রামুর এই ঘটনাটি এখন কেবল একটি হত্যাকাণ্ড নয়; এটি ভাড়া বাসা ব্যবস্থাপনায় যাচাই-বাছাই, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং ব্যক্তিগত সম্পর্কের জটিল বাস্তবতার প্রশ্নও সামনে আনছে। ময়নাতদন্ত ও ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের ফলাফলই পরবর্তী অগ্রগতির দিক নির্ধারণ করবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় অপহরণের ৪ ঘন্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

রামুতে স্ত্রীর হাতে স্বামী খুন, দাম্পত্যকলহ নাকি পরকীয়া? 

আপডেট সময় : ০৯:০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬