ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

রামুতে র‌্যাবের অভিযান: ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিন গ্রেফতার

রামুতে অভিযান চালিয়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

সোমবার (২৯ জুন) দুপুরে রামু থানার খুনিয়াপালং ইউনিয়নের দরিয়াদীঘি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত জসিম উদ্দিন (৫২) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিয়াদীঘি গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।

​র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে র‌্যাব-১৫, কক্সবাজার সদর ব্যাটালিয়নের একটি দল খুনিয়াপালং দরিয়াদীঘি এলাকার ‘নুরুল আজিম’-এর দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে জসিম উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা হয়েছিল। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই আইনি প্রক্রিয়া এড়াতে তিনি দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ দিন ধরে আত্মগোপন করে ছিলেন।

​গ্রেফতারকৃত জসিম উদ্দিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

রামুতে র‌্যাবের অভিযান: ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিন গ্রেফতার

আপডেট সময় : ০৮:৫৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬