ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

রহিম উল্লাহ খান রানা শহর ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

জেলা কমিটি ঘোষিত হওয়ার পর কক্সবাজার শহর ছাত্রদলের কমিটি গঠন নিয়ে চলছে নানান আলোচনা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নাম শোনা যাচ্ছে।

সভাপতি পদে আলোচনায় আছেন রহিম উল্লাহ খান রানা।

কক্সবাজার শহর ছাত্রদলের আওতাধীন ১১নং ওয়ার্ড (দক্ষিণ বাহারছড়া) ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তার পথচলা শুরু।এরপর সিটি কলেজ ছাত্রদলের আওতাধীন ব্যবস্থাপনা বিভাগের সভাপতি, পরবর্তীতে সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক, এরপর শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ২০২১ সালে তারেক রহমান সারা বাংলাদেশের দপ্তর সম্পাদক নিয়ে যে কর্মশালা করেছিলো। সেখানে কক্সবাজার জেলা ছাত্রদলের দায়িত্ব প্রাপ্ত দপ্তর সম্পাদক হয়েছিলেন। সে সিটি কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগ থেকে কৃতিত্বের সাথে অনার্স শেষ করে মাস্টার্স ফাইনাল সম্পন্ন করেছে। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা, নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণের কারণে তিনি সভাপতি পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন।

শহরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তরুণ ও কর্মীবান্ধব নেতৃত্বের প্রত্যাশা রয়েছে তৃণমূলের। সেই জায়গা থেকে রহিম উল্লাহ খান রানাকে অনেকেই যোগ্য ও গ্রহণযোগ্য নেতা হিসেবে দেখছেন। বিশেষ করে আন্দোলন-সংগ্রামে সক্রিয় উপস্থিতি এবং সংগঠনের প্রতি তার দীর্ঘদিনের সম্পৃক্ততা তাকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে বলে মনে করছেন অনেকে।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দলীয় সূত্র বলছে, কেন্দ্রীয় নির্দেশনা ও সাংগঠনিক মূল্যায়নের ভিত্তিতেই নতুন নেতৃত্ব নির্ধারণ করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও তার ভূমিকা ছিলো প্রশংসনীয়। তারপরও তৃণমূল পর্যায়ে রহিম উল্লাহ খান রানাকে ঘিরে যে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে, তা কক্সবাজার শহর ছাত্রদলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রসংগঠনে গ্রহণযোগ্য ও মাঠকেন্দ্রিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম

রহিম উল্লাহ খান রানা শহর ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

আপডেট সময় : ০৯:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬