ঢাকা ১২:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩ ৫০ হাজার টাকার জন্য ৪ বছরের ওমাইরকে অপহরণ করে হত্যা এমপি কাজলের সহধর্মিণী শিরিন রহমানের সুস্থতা কামনায় রামুতে বিএনপির দোয়া মাহফিল উখিয়ায় চার বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার দম্পতি পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা স্ত্রী পরিচয়ে রাজুর সঙ্গেই কক্সবাজারের হোটেলে উঠেছিলো তাজমিন! রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের ক্ষণগণনা শুরু

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলতি হিজরি ১৪৪৭ সনের রজব মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২০ ডিসেম্বর) এই চাঁদ দেখা যায়। ফলে রবিবার রজব মাসের প্রথম দিন হিসেবে নিশ্চিত করা হয়েছে। হিজরি বর্ষপঞ্জির সপ্তম এবং ইসলামের চারটি পবিত্র মাসের একটি রজব। আরব আমিরাতের সংবাদমাধ্যম গলফ নিউজ এ খবর জানিয়েছে।

রজব মাস মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এ মাস থেকে রমজানের প্রস্তুতি শুরু হয়। অবশ্য ঐতিহ্য অনুযায়ী, রজবের পর শাবান মাস শেষ হওয়ার পরই রমজান শুরু হয়। রজব মাস শুরু হওয়ায় আনুষ্ঠানিকভাবে ক্ষণগণনা (কাউন্টডাউন) আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

হিজরি মাস সাধারণত ২৯-৩০ দিনে হয়। রজব ও শাবান মাসও যদি তা–ই হয়, তাহলে ৬০ থেকে ৬১ দিন পর রমজান মাস শুরু হবে। তবে রমজান বা যেকোনো হিজরি মাস শুরু হওয়ার বিষয়টি একান্তভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

এদিকে আবুধাবির স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে চারটায় আল-খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে রজব মাসের চাঁদ দেখা গেছে। চাঁদের ছবি সফলভাবে ধারণ করা হয়েছে।

চাঁদ দেখার কার্যক্রমে চার সদস্যের একটি দল অংশ নেয়। তাঁরা হলেন ওসামা ঘান্নাম, আনাস মোহাম্মদ, খালাফান আল নাইমি ও মোহাম্মদ আওদা।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের ক্ষণগণনা শুরু

আপডেট সময় : ১২:৫১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫