ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

মোহনায় হয়নি চকরিয়ার বিদায়ী ইউএনও আতিকের গণশুনানি!

চকরিয়ায় উপজেলা পরিষদের মিলনায়তনে সাবেক ইউএনও মোহাম্মদ আতিকুর রহমানের বিরুদ্ধে দূর্নীতির গনশুনানি সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি।

ফলে অসংখ্য অভিযোগকারী ফিরে যাওয়ার খবর পাওয়া গেছে। যথাসময়ে ও নির্দিষ্ট স্থানে গণশুনানি না হওয়ায় স্থানীয় সাংবাদিক সহ অনেকেই
সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করে পোস্ট করেছেন।

পরে বেলা দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে অনেকটা তড়িঘড়ি করে উপস্থিত কয়েকজনের লিখিত অভিযোগ নিয়ে শেষ হয় যায় অনির্ধারিত ও সংক্ষিপ্ত গণশুনানির আনুষ্ঠানিকতা ।

এই দিন ১০ জন ভুক্তভোগী ইউএনও আতিকের অনিয়মের অভিযোগ জমা দিয়েছেন।

গণশুনানি পরিচালনা করেন-স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ শামীম আল ইমরান। এসময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার ভূমি রুপায়ন দেব উপস্থিত ছিলেন।

উল্লেখ- সদ্য বিদায়ী ইউএনও আতিকুর রহমান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা,পৌরপ্রশাসক,পশ্চিম বড় ভেওলা,সাহারবিল,হারবাং ও বদরখালী ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে থাকাকালীন সময়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট দপ্তরকে ম্যানেজ করে এক বছর পাঁচ দিন সময়জুড়ে সরকারি বরাদ্দ লুটেপুটে খেয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। তার বদলির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রকল্পে অনিয়মের কথা তুলে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন নানা শ্রেণীর পেশার মানুষ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

মোহনায় হয়নি চকরিয়ার বিদায়ী ইউএনও আতিকের গণশুনানি!

আপডেট সময় : ০১:৫৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬