ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ রোহিঙ্গা ক্যাম্পে ইস্টার সানডে উদযাপিত: সম্প্রীতি ও আলোর বার্তা রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার টেকনাফে বিএনপি অফিসে আগুন ‘মঙ্গলের’ পর ‘আনন্দ’ও বাদ, বর্ষবরণে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় আহত ৬,আশঙ্কাজনক ২

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়ন-এর চেপটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে এক যাত্রী ও সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনায় আহত রাশেদা আক্তার জানান, টেকনাফের শামলাপুর থেকে কারাগারে থাকা স্বামীকে দেখতে কক্সবাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি মাথায় আঘাত পান।

সিএনজি চালক মুন্না বলেন, টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসার সময় একটি সাদা মাইক্রোবাস সিএনজিটিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনিসহ ভেতরে থাকা পাঁচ যাত্রী আহত হন।

এ বিষয়ে ইনানি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা দিদার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন,দূর্ঘটনা কবলিত সিএনজি ও মাইক্রোবাসটি জব্দ হয়েছে।তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ

মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় আহত ৬,আশঙ্কাজনক ২

আপডেট সময় : ০৪:৩৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬