ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ রোহিঙ্গা ক্যাম্পে ইস্টার সানডে উদযাপিত: সম্প্রীতি ও আলোর বার্তা রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার টেকনাফে বিএনপি অফিসে আগুন

মিয়ানমার ইস্যুতে থাইল্যান্ডে ৬ দেশের সম্মেলন – বাংলাদেশের মূল এজেন্ডা রোহিঙ্গা প্রত্যাবাসন

মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য কনফারেন্সে যোগ দিয়ে রোহিঙ্গাদের নিরাপত্তা ও অধিকারের সঙ্গে ফেরত নেয়ার বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এমন তথ্য জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার থাইল্যান্ড সফরে মিয়ানমার নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হবে, আমাদের মূল এজেন্ডা হবে রোহিঙ্গাদের নিরাপত্তা ও অধিকারের সঙ্গে ফেরত নেয়ার বিষয়টি। এ লক্ষ্যেই আমরা কাজ করবো।

তিনি আরও বলেন, যুদ্ধাবস্থায় অনেক কিছুই করতে হয়। মিয়ানমারে এখন একটা যুদ্ধাবস্থা চলতে থাকলে সাবধানে অনেক কিছু করতে হয়। তবে এটা তো স্থায়ী হতে পারে না। একটা সময় আমরা স্বাভাবিক রুটে ফিরে আসবো কোনো ঝুঁকি না নিয়ে।

এদিকে মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আগামী বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বৈঠকের আয়োজন করেছে থাইল্যান্ড। বৈঠকে মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্তবর্তী দেশগুলোর করণীয় নিয়ে জরুরি আলোচনা হবে। ব্যাংককে অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, চীন, লাওস ও কম্বোডিয়াকে রাখা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ওই বৈঠকে যোগ দেবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এবার পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

মিয়ানমার ইস্যুতে থাইল্যান্ডে ৬ দেশের সম্মেলন – বাংলাদেশের মূল এজেন্ডা রোহিঙ্গা প্রত্যাবাসন

আপডেট সময় : ০৬:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪