ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু

মিয়ানমারে পাচারের পথে ১৭শ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২০

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১ হাজার ৭০০ বস্তা সিমেন্টসহ দুটি ইঞ্জিনচালিত বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় পাচারচক্রের ২০ সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত সমুদ্র টহল কার্যক্রম চলাকালে এ অভিযান পরিচালনা করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম শাম্মী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, নৌবাহিনীর একটি জাহাজ সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ১৯ মাইল দূরে টহলরত অবস্থায় দুটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেগুলোকে ধাওয়া করে। পরে ‘মা-২’ ও ‘নিশান-২’ নামের বোট দুটি আটক করা হয়। তল্লাশির সময় ‘মা-২’ বোট থেকে ৯০০ বস্তা এবং ‘নিশান-২’ বোট থেকে ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে সিমেন্ট পাচারের সঙ্গে জড়িত ২০ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, অধিক মুনাফার আশায় তারা সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

নৌবাহিনী সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী সমুদ্রপথ ব্যবহার করে বিভিন্ন পণ্য অবৈধভাবে পাচারের চেষ্টা বেড়ে যাওয়ায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম শাম্মী নিশ্চিত করেছেন, জব্দকৃত সিমেন্ট, আটক দুটি বোট এবং আটক ২০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি অবগত করেন, সাগরপথে অবৈধ বাণিজ্য ও সীমান্তপারের পাচার ঠেকাতে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার

মিয়ানমারে পাচারের পথে ১৭শ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২০

আপডেট সময় : ০৬:১৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬