ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার

মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোরশেদ গ্রেফতার

কক্সবাজার সদর থানার ২০০০ সালের একটি মাদক মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ ২৬ বছর ধরে পলাতক আসামি মোরশেদ আলমকে (৫২) গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নের বিসিক উঠনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ঝিলংজা বিসিক উঠনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মোরশেদ আলম কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে।

​আদালত কর্তৃক মাদক মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের রায় ঘোষণার পর থেকেই মোরশেদ আলম দীর্ঘ ২৬ বছর ধরে পলাতক ছিলো।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন

মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোরশেদ গ্রেফতার

আপডেট সময় : ০৭:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬