ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত টেকসই শান্তি-নিরাপত্তা নিশ্চিতে নারী নেতৃত্বের অংশগ্রহণে জোর দিলো বাংলাদেশ জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়া উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন: আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য সচিব: রায়হান উদ্দিন হলিডে মোড়ে ট্রাক চাপায় রাসেল নামের মোটরসাইকেল আরোহী নিহত : আহত ২ পেকুয়ায় মাদক কেনার সময় যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা সদরে থানার অভিযানে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেপ্তার আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

মাইলস্টোনে নিহতদের স্মরণে কক্সবাজারে যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের প্রদীপ প্রজ্বলন

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে কক্সবাজারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি করেছে কক্সবাজার জেলা যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়ন।

মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় শহরের ঘুনগাছ তলাস্থ পুরাতন শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন অংশগ্রহণকারীরা।

ছাত্র ইউনিয়ন শহর শাখার সাধারন সম্পাদকর অন্তর হাসান আরিফের সঞ্চাচলনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা যুব ইউনিয়ন সভাপতি শহীদুল্লাহ্ শহীদ, সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন আবু, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অন্তিক চক্রবর্তী, তনয় দাশ ও জেলা ছাত্র ইউনিয়ন আহবায়ক মুক্তাদিল জয়।

ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন নেতারা বলেন , ‘উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। সন্তানহারা মা-বাবার কান্না সারা দেশের মানুষকে শোকার্ত করে তুলেছে। আমরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, নিহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’ ভবিষ্যতে যাতে আর কোনও বিদ্যালয়ের ওপর এমন দুর্ঘটনা না ঘটে, তার জন্য সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপস্তিত ছিলেন সত্যেন সেন শিল্পীগোষ্টির সাধারণ সম্পাদক মনির মোবারক, শহর যুব ইউনিয়নের সহ সভাপতি রাহুল মহাজন, জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক মুহাইমিনুল্লাহ রানিম, শহরের সভাপতি রাফায়েত উল্লাহ রোহান সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর

মাইলস্টোনে নিহতদের স্মরণে কক্সবাজারে যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের প্রদীপ প্রজ্বলন

আপডেট সময় : ০৯:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫