ঢাকা ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার

মহান বিজয় দিবসে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার। সোমবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে কক্সবাজারের প্রথম শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের প্রতি এ শ্রদ্ধা জানানো হয়। রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সাধারণ সম্পাদক এম. ওসমান গণির নেতৃত্বে শ্রদ্ধা জানানোকালে সাংবাদিক আজিম নিহাদ, তারেকুর রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ হোসাইন, রহিদুল কবির, তারেক হায়দার, এন,এ সাগর, মোহাম্মদ ইয়াকিন, শিহাব আবরার, সরওয়ার সাকিব, মোহাম্মদ হাসেম, মুক্তাদিল জয়, সাদেক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা মুক্তিযুদ্ধের গৌরবগাথা স্মৃতি স্মরণ করে বলেন, “শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজ স্বাধীন একটি ভূখণ্ড পেয়েছি। তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব। এই বিজয় শুধু উৎসব নয়, এটি আমাদের এক অনন্য গর্ব ও দায়িত্বের প্রতীক। স্বাধীনতা অর্জনে বাঙালি জাতির সূর্য সন্তান যে আত্মত্যাগ দেখিয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল। এ বিজয়ের চেতনা হৃদয়ে ধারণ করে জাতি হিসেবে আমাদের এগিয়ে যেতে হবে।” শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে কক্সবাজারবাসীর মধ্যে উদ্দীপনা জাগিয়ে তুলেছে শতভাগ পেশাদার সাংবাদিকদের এই সংগঠন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

মহান বিজয় দিবসে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় : ০৫:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪