ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল সদর থানা পুলিশের বিশেষ অভিযান : হত্যা ও চুরির আসামিসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক হোয়াইক্যংয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়া গ্রেফতার টেকনাফের সীমান্ত এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার গোলরক্ষক সাঈদীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু: উখিয়ার সেই আলোচিত ঘটনায় তিন আসামি কারাগারে পালংখালীতে মাদক কারবারী রুবেলের গুলিবর্ষণ টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২, গুঁড়িয়ে দেওয়া হলো পাচারকারিদের ২০ আস্তানা সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখলো আপিল বিভাগ তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিং, সংকট আরও বাড়ার শঙ্কা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত, আওয়ামী লীগ প্রশ্নে একমত

মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টা

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • 384

ভারতীয় হাইকমিশনে গিয়ে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধান উপদেষ্টা

সদ্য প্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩১ ‍ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পরে তিনি হাইকমিশনে খোলা শোক বইতেও শোকবার্তা লেখেন।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ অর্থনীতিবিদ ড. মনমোহন সিং গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ৯২ বছর বয়সে নিঃশ্বাস ত্যাগ করেন। বয়সজনিত বিভিন্ন শারীরিক জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে সাত দিনের শোক পালন করছে ভারত। এর সঙ্গে মিল রেখে বিভিন্ন দেশের দূতাবাসগুলোতেও চলছে শোক পালন।

আজ সকাল সাড়ে ১১টার দিকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস রাজধানীর বারিধারায় অবস্থিত ভারতের দূতাবাসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। পরে অধ্যাপক ইউনূস হাই-কমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় প্রয়াত মনমোহন সিংয়ের সঙ্গে তার দীর্ঘদিনের স্মৃতিচারণ করেন।

ড. ইউনূস তার প্রয়াত বন্ধু অর্থনীতিবিদ মনমোহন সিংয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে এসময় বলেন, ‘তিনি (মনমোহন সিং) কত সহজ-সরল মানুষ ছিলেন, কতটা প্রজ্ঞাবান ছিলেন!’

‘ভারতকে একটি বিশ্ব অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে সিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল’, বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

ভারতের ‘অর্থনৈতিক সংস্কারের স্থপতি’ নামে পরিচিত মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন অনেক বিশ্ব নেতা।

সূত্র :বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি

মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৮:১৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪